মধুপুরে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার বিতরণ

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০২ | অনলাইন সংস্করণ

  মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে ৫৪ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ  জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মধুপুর উপজেলা পরিষদের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর  উপজেলা নির্বাহী অফিসার মো: জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.বাবুল হোসেন,  একাডেমিক সুপার ভাইজার মহি উদ্দিন আহমাদ ও মধুপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি  আব্দুল হামিদ। 

এ সময় উপজেলার জাতীয় স্কুল, মাদরাসা, ও কারিগরি  শিক্ষা  প্রতিষ্ঠানের প্রধান  শিক্ষকগন সহ , শিক্ষার্থীরা  উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আমার বার্তা/মো. নাজমুল হক/এমই