নবীনগরে নারগিছ আক্তারের বিরুদ্ধে মাদক-দেহ ব্যবসার অভিযোগে মানববন্ধন
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১৩:৩২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরের পশ্চিম পাড়ায় মাদক বিক্রি ও দেহ ব্যবসার অভিযোগ এনে গ্রেফতার ও বিচারের দাবিতে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। বৃহস্পতিবার ০২ এপ্রিল বৃহস্পতিবার সকালে নবীনগর পৌর এলাকার ২নং ওয়ার্ডের বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে রেখা আক্তার দাবি করেন আয়েশা-আমজাদ পল্লীতে চাচাতো ভাইয়ের বাড়ি তে বসবাস করে নারগিছ আক্তার দীর্ঘ দিন ধরে মাদক ও দেহ ব্যবসা করে আসছে। আমরা তার গ্রেফতারের দাবি করছি।
মাহমুদা বেগম বলেন, আমরা নারগিছ আক্তারের অত্যাচারে অতিষ্ঠ। সে এলাকার স্থানিয়দের তোয়াক্কা করে না। সে মাদক ও দেহ ব্যবসা করে এলাকার পরিবেশ নষ্ট করতেছে।
খাদিজা বেগম বলেন, নারগিছ আক্তারকে তার অপকর্মের জন্য তার এলাকা লাউরফতেহ পুর ইউনিয়নের বাড়ীখলা গ্রাম থেকে তাকে উচ্ছেদ করে পরে কাঁঠালিয়া গ্রামে গিয়ে বসবাসকালে সেখান থেকেও উচ্ছেদ করলে সে পশ্চিম পাড়ায় এসে অপকর্ম শুরু করে। আমরা তার বিচার চাই,এলাকার উর্তী বয়সের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। কেউ প্রতিবাদ করলে তার নামে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করে এতে আরো উপস্থিত ছিলেন, মাসুমা, পারভিন, শিলা আক্তার, জোবেদা সহ স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে নার্গিছ আক্তার জানান আমার নামে আনিত অভিযোগ গুলো সঠিক নই, মূলত টিউবওয়েল বসানো কে কেন্দ্র করে তাদের সাথে ঝামেলা হয়েছে।
