বার্থী মোহাম্মাদীয়া মাদ্রাসায় দোয়া অনুষ্ঠান ও ডিপফ্রিজ প্রদান

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

সমাজসেবা মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও বার্থী ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির চেয়ারম্যান ড. মো. নাসির উদ্দিনের উদ্যোগে মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠান এবং একটি ডিপফ্রিজ প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে গৌরনদীর বার্থী মোহাম্মাদীয়া মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ড. মো. নাসির উদ্দিনের নাতি আফনান আল মুকাদ্দীমের প্রথম জন্মদিন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন ড. মো. নাসির উদ্দিন। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রধান মুহতামিম মুফতি মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠান শেষে মাদ্রাসার জন্য একটি ডিপফ্রিজ উপহার হিসেবে হস্তান্তর করেন ড. নাসির উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য মো. আবুল হোসেন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, বাউরগাতি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান মনির, সমাজসেবক এস. এম. মোশাররফ হোসেন, মো. মাসুদ মিয়া, মো. হাবিবুর রহমান, বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান মিন্টু এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম শাহীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।