ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ

আমার বার্তা অনলাইন:
১৮ জানুয়ারি ২০২৬, ১৩:০০
আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৬, ১৩:১৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ রোববার (১৮ জানুয়ারি) প্রকাশ করা হতে পারে। এদিন বিকেল বা সন্ধ্যায় ফল প্রকাশের লক্ষ্যে কাজ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ শেষ। বুয়েটের বিশেষজ্ঞ টিম এ কাজ করেছে। ফলাফল প্রস্তুতের কাজেও ভালো অগ্রগতি হয়েছে। কাজ শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন দিলে আগামীকাল (রোববার) ফল প্রকাশ করা হতে পারে। যদি কোনো কারণে তা না হয়, সেক্ষেত্রে ২০ জানুয়ারির মধ্যেই ফল প্রকাশ করা হবে।’

প্রতি পদের বিপরীতে কতজনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হবে, তা নিয়ে আলোচনা চলছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, আগে সিদ্ধান্ত ছিল জেলাভিত্তিক শূন্যপদের বিপরীতে তিনজন প্রার্থীকে ভাইভায় ডাকা হবে। তবে জালিয়াতিসহ নানান অভিযোগের পরিপ্রেক্ষিতে আরও বেশি প্রার্থীকে ভাইভা দেওয়ার সুযোগ দেওয়া যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে হয়তো প্রতিটি শূন্যপদের বিপরীতে পাঁচজনকে ভাইভায় ডাকা হতে পারে।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান জাগো নিউজকে বলেন, ‘খুব শিগগির ফল প্রকাশ করা হবে। ফল প্রস্তুতে বিশেষজ্ঞ টিম কাজ করছে। প্রস্তুতি শেষে মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে ফলাফল প্রকাশ করা হবে।’

গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৮০ হাজারের বেশি। এ পরীক্ষার কয়েকদিন আগে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকে ফাঁস হওয়া প্রশ্ন ফেসবুকে শেয়ারও করেন।

অন্যদিকে, এ পরীক্ষা ঘিরে সক্রিয় হয়ে ওঠে ‘ডিভাইস পার্টি’। তারা পরীক্ষার্থীদের সঙ্গে মোটা অঙ্কের অর্থ চুক্তির মাধ্যমে ডিভাইসের সহায়তা দিয়েছেন। ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়া ২০৭ জন চাকরিপ্রার্থীকে হাতেনাতে ধরা হয়েছে। তাদের মধ্যে গাইবান্ধায় ৫৩ জন, নওগাঁয় ১৮, দিনাজপুরে ১৮, কুড়িগ্রামে ১৬, রংপুরে দুজন রয়েছেন।

প্রশ্নফাঁস, অনিয়ম-জালিয়াতির অভিযোগে এ পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে নামেন সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রত্যাশীরা। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে, প্রশ্নফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর যারা জালিয়াতির চেষ্টা করেছে, তাদের গ্রেফতার করা হয়েছে। ফলে এ পরীক্ষা বাতিলের সুযোগ নেই।

আমার বার্তা/এল/এমই

শিক্ষা শুধু চাকরির প্রস্তুতি নয়, মানবিক মানুষ গড়ার প্রক্রিয়া: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেছেন, শিক্ষা কেবল চাকরির প্রস্তুতির একটি মাধ্যম নয় বরং

৫০তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ, পাস ১২৩৮৫

৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন।

অবশেষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করে অধ্যাদেশ জারি

রাজধানীর সাত সরকারি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা ব্যবস্থাপনায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করে অধ্যাদেশ জারি

৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে ক্যাডার নিয়োগে সুপারিশ

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এতে এক হাজার ৪৫৭ জনকে ক্যাডার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে চীনের প্রভাব কমাতে বিকল্প প্রতিরক্ষা প্রস্তাব দেবে যুক্তরাষ্ট্র

টাকাসহ জামায়াত নেতা আটক বিচ্ছিন্ন ঘটনা নয়: মাহদী আমিন

বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ

পাবনায় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ জন আটক

দেশ ও দেশের মানুষের জন্য ভোটাধিকার প্রয়োগের আহ্বান বিএনপির

জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবার আসনে লড়ছেন যারা

জাতীয় সংসদ নির্বাচন: গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে বিএনপি

বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

ভোটের পরিবেশ খুব ভালো, দেশে উৎসবের আমেজ বইছে: ইসি মাছউদ

জাল ভোট, ব্যালট ছিনতাইকারীরাই ঝুঁকিতে থাকবে: র‍্যাব ডিজি

একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত: জামায়াত আমির

৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক

দুই সুপার ওভারের তুমুল রোমাঞ্চে আফগানিস্তানকে হারালো দক্ষিণ আফ্রিকা

শর্তসাপেক্ষে পদোন্নতি পেলেন ৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা

নির্বাচন পর্যবেক্ষণে দেশে ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

অর্ধকোটি টাকাসহ আটক জামায়াত নেতাকে হাসপাতালে ভর্তি

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ