ই-পেপার রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

স্কুলে খাবার মজুত রাখার সুযোগ নেই, অনিয়ম করলে কঠোর ব্যবস্থা

স্কুল ফিডিং প্রকল্প
আমার বার্তা অনলাইন:
২৪ মে ২০২৬, ১৩:১০

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাবার স্কুলে মজুত করে রাখার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রতিদিনের খাবার প্রতিদিনই শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে হবে। খাবারের মান, সরবরাহ বা বিতরণে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৪ মে) রাজধানীর মিরপুরের প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে না পারলে সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারের ব্যবসায়িক সম্পর্ক অব্যাহত থাকবে না। আমরা চাই, বাচ্চাদের কাছে সঠিকভাবে খাবার পৌঁছাক। যারা এ কাজে দায়িত্বে আছেন, তারা যদি দায়িত্বশীল না হন, তাহলে ভবিষ্যতে তাদের চাকরি বা ব্যবসা কোনোটারই নিশ্চয়তা থাকবে না। সরকার ব্যবসাবান্ধব হলেও সেটি এই অর্থে নয় যে, সেবা না দিয়েও টাকা নেওয়া যাবে। ব্যবসার মূল শর্ত হচ্ছে সঠিকভাবে চাহিদা পূরণ করা। আর এই প্রকল্পের মূল লক্ষ্য হলো শিশুদের কাছে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া।

তিনি বলেন, বর্তমানে ১৫১ উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি চালু রয়েছে। প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার এই প্রকল্প জাতীয় বাজেটের প্রায় এক শতাংশের সমান। এত বড় প্রকল্পে অনিয়ম হলে জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হবে। গত কয়েক মাসের অভিজ্ঞতা থেকে সরকার নতুন কিছু নির্দেশনা তৈরি করেছে। এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

প্রতিমন্ত্রী জানান, আগামী সাত দিনের মধ্যে সব সরবরাহকারীকে তাদের পূর্ণ সরবরাহব্যবস্থার (সাপ্লাই চেইন) মানচিত্র জমা দিতে হবে। কোনো কারখানা থেকে পণ্য নেওয়া হচ্ছে, কোথা থেকে কোথায় সরবরাহ দেওয়া হচ্ছে সব তথ্য স্পষ্টভাবে জানাতে হবে।

তিনি বলেন, দূরের জেলা থেকে খাবার সরবরাহের কারণে অনেক ক্ষেত্রে মান ঠিক থাকছে না। স্থানীয়ভাবে সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যেখানে স্থানীয়ভাবে খাবার পাওয়া যায়, সেখানে তিন জেলা দূর থেকে পণ্য আনার প্রয়োজন নেই।

খাদ্যমান নিশ্চিত করতে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে যোগ্য ফুড টেকনিশিয়ান নিয়োগের নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, এত বড় প্রকল্প পরিচালনা করছেন, অথচ একজন ফুড টেকনিশিয়ান রাখতে পারবেন না এটা গ্রহণযোগ্য নয়। সরকার যৌক্তিক সহযোগিতা করবে। তবে রাস্তা, রুট পরিকল্পনা, সংরক্ষণ ও পরিবহনব্যবস্থা সম্পর্কে আগাম পরিকল্পনা করা সরবরাহকারীদেরই দায়িত্ব।

প্রতিমন্ত্রী বলেন, সরকার চাইছে সব প্রতিষ্ঠান সফলভাবে ব্যবসা পরিচালনা করুক। তবে সেই ব্যবসার মাধ্যমে যেন শিশুদের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত হয়, সেটিই সরকারের প্রধান লক্ষ্য।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, মিড-ডে মিলের প্রজেক্ট ডিরেক্টরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ব্যবহারিক বিষয়ের নতুন সিলেবাস, নম্বর বণ্টন ও পরীক্ষকদের

চাপ কমাতে অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিতের নির্দেশ

২০২৬ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা প্রশাসনে বড় রদবদল, সরকারি ১০ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ

দেশের শিক্ষা প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। ঢাকা শিক্ষা বোর্ড এবং ১০টি সরকারি কলেজে

ঈদ-গ্রীষ্মকালীন অবকাশে স্কুল-কলেজে ১৬, মাদরাসায় ২৩ দিন ছুটি

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা ছুটিতে যাচ্ছে। বৃহস্পতিবার (২১ মে) ক্লাস
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট আজই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত: তথ্যমন্ত্রী

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ জন

পাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪ জন

চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু করল বাণিজ্য মন্ত্রণালয়

মহাকাশভিত্তিক সৌরশক্তির দিকে ঝুঁকছে ইলন মাস্ক

দুর্নীতি বাদ দিলে এনবিআর চরম অলস সংস্থা: ড. ওয়ারেসুল করিম

স্কুলে খাবার মজুত রাখার সুযোগ নেই, অনিয়ম করলে কঠোর ব্যবস্থা

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা-সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা

পদ্মাসেতু এবং জনদাবির শক্তি

আইসিইউ সাপোর্টের অভাবে হামের উপসর্গে আক্রান্ত শিশুর মৃত্যু

ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে গাবতলী টার্মিনাল পরিদর্শনে র‍্যাব

দেশের উৎপাদিত গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানোর লক্ষ্য প্রাণিসম্পদ মন্ত্রীর

ঈদ উপলক্ষে ৪ বন্দির সাজা মওকুফ, মুক্তির নির্দেশ

ঢাকার বাতাস আজ সহনীয়, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত

খড়ে ট্রেনের হুইল স্লিপ, এজন্য ট্রেনের বিলম্ব: রেলমন্ত্রী

দাউদকান্দিতে গাড়ি বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

ঈদে গরু কোরবানি না করার সিদ্ধান্ত আসামের মুসলিমদের