ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

ত্রিভুজ প্রেমের গল্প 'হৃদয় গভীরে' জোভান-তটিনী

আমার বার্তা অনলাইন:
০৯ ডিসেম্বর ২০২৫, ১৪:০০
আপডেট  : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৪:০৫

কলেজ জীবনের প্রেম, পারিবারিক সংগ্রাম আর অপ্রত্যাশিত ত্রিকোণ প্রেমের টানাপোড়েন নিয়ে আসছে ক্যাপিটাল ড্রামার নতুন নাটক 'হৃদয় গভীরে'। এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী এবং মারিয়া শান্ত।

মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে এবং রুবেল হাসানের পরিচালনায়, নাটকটি বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা প্রেম এবং জীবনযাপনের কঠিন বাস্তবতাকে তুলে ধরেছে। গল্পে, চার্চ কলেজের ছাত্রী রাহা (তটিনী) ও দরিদ্র পরিবারের ছেলে রাফিনের (জোভান) মধ্যে বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে গড়ায়। রাফিনের সংসারের আর্থিক টানাপোড়েন মেটাতে রাহা নিজেও সংগ্রামে নামেন।

গল্প মোড় নেয় যখন শো-রুমে কাজ করার সূত্রে রাফিনের ঘনিষ্ঠতা বাড়ে ধনীর মেয়ে জেরিনের (মারিয়া শান্ত) সঙ্গে। জেরিন রাফিনের পরিবারকে বড় ধরনের আর্থিক সহায়তা দিতে শুরু করলে রাফিন ক্রমশ রাহার থেকে দূরে সরে যেতে থাকে।

পরিস্থিতির অবনতি হয় এক রেস্টুরেন্টে। রাফিন ও জেরিনকে একসঙ্গে দেখে রাহা উত্তেজিত হয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন, যার ভিডিও দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পারিবারিক চাপ ও সম্পর্কের এই জটিল সমীকরণের মুখে শেষ পর্যন্ত রাহা নিজেই রাফিনকে ছেড়ে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

নাটকে রাফিন চরিত্রে জোভান, রাহা চরিত্রে তটিনী এবং জেরিন চরিত্রে মারিয়া শান্তর অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। 'হৃদয় গভীরে' নাটকটি আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

আমার বার্তা/এল/এমই

শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের গুলি

আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দা কাঁপাতে আসছেন ঢালিউড কিং শাকিব খান। এবার ‘প্রিন্স’ সিনেমার টিজারে

এই পথটাকে উপভোগ করার চেষ্টা করা উচিত: পিয়া জান্নাতুল

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব জয়ের পর থেকেই বিনোদন

জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন কণ্ঠশিল্পী শ্রাবণী সায়ন্তনী

নতুন প্রজন্মের সম্ভাবনাময়ী কণ্ঠশিল্পী শ্রাবণী সায়ন্তনীর জন্মদিন আজ (১১ মার্চ)। সুরেলা কণ্ঠ, আবেগঘন পরিবেশনা এবং

সিয়ামের সিনেমায় হলিউড অভিনেত্রী নাতালিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে একটি ছবি যা নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে গেছে। জানা গেছে এটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ

শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

খালেদা জিয়া মানেই আপসহীন গণতন্ত্র আর সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী