জাতীয় চলচ্চিত্র দিবসে প্রধানমন্ত্রীর কাছে চাওয়া

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১৯:২২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

হাবিবুল ইসলাম হাবিব।

চলচ্চিত্র দিবসের আজকে এই শুভ দিনে বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়নে আমাদের তারুন্যের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দেশের চলচ্চিত্র শিল্পের জন্য যাবতীয় সহযোগিতা আশা করছি। আশা করছি চলচ্চিত্রের প্রতিটি সেক্টরে আপনার আন্তরিক সহযোগিতার আশ্বাস ও আপনার বিশেষ নজর। আমাদের দেশের চলচ্চিত্রে যেহেতু এখন অনেক সমস্যা তাই এই শিল্পের সাথে যুক্ত সম্মনীত সকল শিল্পী কলাকুশলীদের জন্য আপনার সব ধরনের সম্মানজনক ভালোবাসা খুব জরুরী মাননীয় প্রধানমন্ত্রী।

এই শিল্পের সাথে যারা যুক্ত আছেন যার ছিলেন আগামীতে যারা থাকবেন সবার কথা ভেবে যদি আপনি প্রয়োজনীয় একটু অবদান রাখেন তাহলে এই শিল্পের সকল মানুষ আপনাকে প্রানভরে দোয়া করবেন প্রধানমন্ত্রী ।

আমাদের চলচ্চিত্রের কি সংকট সমস্যা আছে আপনি যদি একদিন একটু সময় দিয়ে সবার কথা শোনেন। আর শুনে বাস্তব সমস্যাগুলো সমাধান করে দেন তাহলে আমাদের অহংকারের এই চলচ্চিত্র শিল্প দেশে-বিদেশে সম্মানের সাথে সুনাম বয়ে নিয়ে আসবে। আপনি নিরপেক্ষভাবে আশা করি অবগত আছেন আমাদের সিনেমা শিল্প অনেকদিন ধরে অবহেলিত অবস্থার মধ্যে পড়ে আছে দিনের পর দিন প্রিয় প্রধানমন্ত্রী।  

আপনাকে বলতে আমাদের কোন দ্বিধা নেই বাধা নেই, আমরা বিগত সরকারের কাছে অনেক বছর ধরে দেশের ৩০০ সংসদীয় আসনে ৩০০ সিনেপ্লেক্সের দাবি জানিয়ে আসছিলাম। যেহেতু আমি খুব সাধারন একজন চলচ্চিত্র পরিচালক তাই বিগত সরকারের কেউ আমাদের যুক্তিযুক্ত দাবীর প্রতি কোন বিচার বিবেচনা করেননি। যদি দেশের ৩০০ আসনে ৩০০টি সিনেপ্লেক্সের ব্যবস্থা করা যায়, তাহলে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের যাবতীয় উন্নয়ন হবে। কেননা আজকাল আর দেশের কোন অঞ্চলের মানুষ মুড়িরটিন যাতীয় বস্তাপচা গুদামঘর নামক সিনেমা হলে মুভি দেখতে একটুও চায়না। সবাই বিনোদনের জন্যে রুচিসম্মত একটি পরিবেশ আশা করেন। 

আপনি যদি সহানুভূতির সাথে দাবিটি বিশেষ বিবেচনায় নিয়ে বাস্তবায়ন করে দেন তাহলে চলচ্চিত্র শিল্পের সাথে যুক্ত হবেন দেশের দেশের শিক্ষিত ছেলে মেয়েরা অনেকেই এটি একটি জীবনের একটি অন্যতম মাধ্যম হিসেবে গ্রহণ করবেন। দেশী-বিদেশী হাজার হাজার কোটি টাকা এই শিল্পে তখন বিনিয়োগ হবে।

আমাদের দেশের চলচ্চিত্র তখন আন্তর্জাতিকভাবে সুনামের সম্মানের সাথে বানিজ্য করবে প্রিয় প্রধানমন্ত্রী। আপনাকে সালাম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি।। সুস্থ্য থাকুন সুন্দর থাকুন।।


আমার বার্তা/এমই