ই-পেপার বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

চলচ্চিত্রে নারী সুরক্ষা ও গল্পবলার ধরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আমার বার্তা অনলাইন:
০৯ জুন ২০২৬, ২০:৫৮

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন (জেএমসি) বিভাগের যৌথ উদ্যোগে “নারীকেন্দ্রিক চলচ্চিত্রে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে গল্পবলার ধরণ (কনসেপ্ট টু স্টোরি টেলিং)” শীর্ষক একটি কর্মশালা সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কবি নজরুল এডুপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

কর্মশালার প্রধান উদ্দেশ্য ছিল চলচ্চিত্রে নারীর উপস্থাপন, নারী সুরক্ষা, দেশীয় সংস্কৃতি ও সামাজিক বাস্তবতাকে কেন্দ্র করে গল্প নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে একাডেমিক ও পেশাগত পর্যায়ে আলোচনা এবং ভবিষ্যৎ চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে বিষয়টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. আফতাব হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন।

কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষক লাবিব নাজমুছ ছাকিব। আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন প্রফেসর ড. লিজা শারমিন, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক নার্গিস আক্তার এবং চিত্রনাট্যকার ও গবেষক সাদিয়া খালিদ ঋতি।

প্রবন্ধে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে ‘রূপবান’, ‘সারেং বউ’, ‘গেরিলা’ এবং ‘রেহানা মরিয়ম নূর’-এর মতো চলচ্চিত্রে নারীর শক্তিশালী, সংগ্রামী ও মানবিক চরিত্রায়নের উদাহরণ তুলে ধরা হয়। একইসঙ্গে চলচ্চিত্রে নারীর প্রতি বিদ্যমান কিছু প্রচলিত স্টেরিওটাইপ এবং সেগুলো অতিক্রম করার প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে ড. আফতাব হোসেন বলেন, চলচ্চিত্র ও গণমাধ্যম শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ করা জরুরি। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মশালা তরুণ নির্মাতাদের সৃজনশীল ও সমাজসচেতন চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত করবে।

চলচ্চিত্র পরিচালক নার্গিস আক্তার বলেন, চলচ্চিত্রে নারী চরিত্রকে আরও বাস্তব, মানবিক ও বহুমাত্রিকভাবে উপস্থাপন করা প্রয়োজন। তিনি নারী সুরক্ষা ও মর্যাদার বিষয়টি চলচ্চিত্রের গল্প ও নির্মাণ প্রক্রিয়া উভয় ক্ষেত্রেই গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, চলচ্চিত্র নির্মাতা ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

আমার বার্তা/এমই

দেখা দিলেন বিন্দু, এ মাসেই আসছেন সিরিজ নিয়ে

আফসান আরা বিন্দু—ঢাকার শোবিজের স্নিগ্ধতম অভিনেত্রীদের একজন। দর্শক যাকে ভালোবাসেন, নিয়মিত কাজ না করার পরও।

বয়স মানদণ্ড হলে নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই হওয়া উচিত: তাপসী পান্নু

শোবিজ দুনিয়ায় নায়িকাদের বয়স নিয়ে চর্চা যেন এক চিরন্তন সত্য। একটা নির্দিষ্ট বয়সের পর ‘আর

বক্স অফিসে ঝড়, তবু এই সিনেমা নিয়ে বিতর্ক কেন?

৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বড় আয়োজনের তেলুগু ছবি ‘পেদ্দি’। বুচি বাবু সানার এ ছবির

মাইগ্রেশন ফিল্ম ফেস্টে অংশ নিচ্ছে ‘নীল সমুদ্রের ওপারে’

অবৈধ অভিবাসন, মানবপাচার এবং দালালচক্রের প্রতারণার ভয়াবহ পরিণতি তুলে ধরে নির্মিত হয়েছে সচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেক সভায় ৩৩ জেলার সার্কিট হাউসসহ ১০ প্রকল্প অনুমোদন

২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের বিরুদ্ধে তিতাসের অভিযান

সাগর পথে ইউরোপে যাওয়ার চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

পায়ুপথের যত রুগ ও তার আধুনিক চিকিৎসা 

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা 

পিকআপভ্যান ভর্তি গাঁজা নিয়ে ঢাকায়, পথে ধরা ২ কারবারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

হাসপাতালে চিকিৎসাধীন শিশু, ওষুধ দেওয়ার কথা বলে মাকে ধর্ষণ

সরানো হলো ওবায়দুরকে, নতুন শিল্প সচিব আব্দুন নাসের

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা খুনের ঘটনায় দুজন আটক

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে সচেতন গ্রাহক ফোরাম

বাংলা-ইতিহাসসহ ৬ বিষয়ের অনার্স বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি

মেসির ব্যঙ্গচিত্র ঘিরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ৪

গজারিয়া সাবরেজিস্টার অফিসে আওয়ামিলীগ নেতা কালা লিয়াকতের দাপট 

ফাউলের অভিনয় করলেই দেখতে হবে হলুদ কার্ড

আসছে চার প্রান্তিকে রিটার্ন দাখিলের সুবিধা, প্রথম প্রান্তিকে দিলে করছাড়