অটিজম স্পেকট্রাম ডিজিজ কি ও আধুনিক চিকিৎসা
প্রকাশ : ২৪ মে ২০২৬, ১৬:১৭ | অনলাইন সংস্করণ
ডা. রাইসুর আক্তার:

অটিজম স্পেকট্রাম ডিজিজ হলো শিশুদের একটি স্নায়ু-বিকাশজনিত সমস্যা। এতে শিশুর কথা বলা, আচরণ ও সামাজিক যোগাযোগের ধরনে ভিন্নতা দেখা যায়। সাধারণত ২–৩ বছর বয়সের মধ্যেই এর লক্ষণগুলো ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে।
“স্পেকট্রাম” বলা হয় কারণ এর লক্ষণ ও তীব্রতা একেক শিশুর ক্ষেত্রে একেক রকম হতে পারে।
অটিজমের সম্ভাব্য কারণ :
- জেনেটিক বা বংশগত কারণ
- গর্ভাবস্থায় সংক্রমণ বা অপুষ্টি
- মস্তিষ্কের বিকাশে অস্বাভাবিকতা
- অকাল জন্ম বা কম ওজন নিয়ে জন্ম
- গর্ভাবস্থায় কিছু ক্ষতিকর রাসায়নিক বা ওষুধের প্রভাব
অটিজমের সাধারণ লক্ষণ:
- কথা বলতে দেরি হওয়া বা কথা না বলা
- চোখে চোখ রেখে কথা না বলা
- অন্যদের সাথে মিশতে অনীহা
- একই কাজ বারবার করা
- নিজের নামে ডাকলে সাড়া না দেওয়া
- খেলাধুলা বা কল্পনামূলক খেলায় আগ্রহ কম
- হঠাৎ রাগ বা অস্বাভাবিক আচরণ
- প্রতিরোধে করণীয়
- গর্ভাবস্থায় মায়ের সঠিক পুষ্টি নিশ্চিত করা
- ক্ষতিকর ওষুধ ও সংক্রমণ থেকে সতর্ক থাকা
- নিয়মিত চিকিৎসা পরীক্ষা করা
- শিশুর জন্মের পর সঠিক পুষ্টি ও যত্ন নিশ্চিত করা
- শিশুর বিকাশে অস্বাভাবিকতা দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া
অটিজমে লক্ষণসাদৃশ্য হোমিওপ্যাথিক ঔষধ :
- কার্সিনোসিনাম (Carcinosinum)
- বেরাইটা কার্বোনিকা (Baryta carbonica)
- স্ট্রামোনিয়াম (Stramonium)
- হাইওসায়ামাস (Hyoscyamus)
- টারেন্টুলা হিস্পানিকা (Tarentula hispanica)
- ক্যালকেরিয়া কার্বোনিকা (Calcarea carbonica)
হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগীর সম্পূর্ণ লক্ষণ ও মানসিক বৈশিষ্ট্য বিচার করে অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে ঔষধ গ্রহণ করা দরকার।
লেখক : অটিজম গবেষক, সিনিয়র কনসালটেন্ট এন্ড রিসার্চার
আমার বার্তা/ডা. রাইসুর আক্তার/এমই
