ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানে হামলা ইসরায়েলের

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ইরান যুদ্ধে ‘বিজয়’ দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর হোয়াইট হাউসের পক্ষ থেকে এ দাবি করা হয়। যদিও এ বিষয়ে ইসরায়েল এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বলেন, ‘এটা যুক্তরাষ্ট্রের জন্য একটি বিজয়, যা প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমাদের অসাধারণ সামরিক বাহিনী সম্ভব করেছে।’ তিনি আরও বলেন, ‘তিনি (ট্রাম্প) হরমুজ প্রণালি আবারও খুলে দিয়েছেন।’

ক্যারোলাইন আরও উল্লেখ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকে বলে এসেছেন, ইরানে পরিচালিত সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ চার থেকে ছয় সপ্তাহ স্থায়ী হতে পারে। যুক্তরাষ্ট্র ৩৮ দিনেই নিজের সামরিক উদ্দেশ্যগুলো অর্জন করে ফেলেছে। - তথ্যসূত্র: বিবিসি