ই-পেপার মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুবাইয়ে মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৭, আহত ৯

আমার বার্তা অনলাইন:
০৯ জুন ২০২৬, ১০:২৭

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের এমিরেটস রোডে ট্রাকের সঙ্গে মিনিবাসের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাতজন নিহত এবং আরও নয়জন আহত হয়েছেন। পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

সোমবার (৮ জুন) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি রাস্তার মাঝখানে হঠাৎ থেমে যায়। এ সময় পেছন থেকে ট্রাকটিকে সহোরে ধাক্কা দেয় মিনিবাসটি।

ট্রাফিক বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জুমা সালেম বিন সুওয়াইদান জানিয়েছেন, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে ট্রাফিক টহল ও উদ্ধারকারী দল পাঠানো হয়।

তার ভাষ্য, এই দুর্ঘটনায় সাতজন নিহত ও নয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনের আঘাত গুরুতর এবং চারজনের মাঝারি। চিকিৎসার জন্য তাদেরকে হাসপাতালে নেয়া হয়।

দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে ট্রাফিক টহল দল এলাকাটি দ্রুত সুরক্ষিত করে, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করে এবং উদ্ধারকারী দলগুলোকে ঘটনাস্থলে পৌঁছাতে সহায়তা করে।

অন্যদিকে ট্রাফিক দুর্ঘটনা তদন্ত বিভাগের বিশেষজ্ঞ দল দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয়ের জন্য বিস্তারিত তদন্ত শুরু করেছে।

ব্রিগেডিয়ার বিন সুওয়াইদান বলেছেন, গাড়ি বিকল হওয়া, জ্বালানি শেষ হয়ে যাওয়া বা টায়ার ফেটে যাওয়ার কারণে মহাসড়কের মাঝখানে থেমে যাওয়া সকল সড়ক ব্যবহারকারীর জন্য চরম বিপদ ডেকে আনে। তিনি গাড়িচালকদের যাত্রা শুরুর আগে তাদের যানবাহন চলাচলের উপযুক্ত কিনা তা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন।

আমার বার্তা /জেএইচ

ভারতের ওপর খুশি নয় বিএনপি সরকার

  অন্তর্বর্তী সরকারের পর গত ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে বিএনপি সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন

ইরান যুদ্ধের লক্ষ্য অর্জনে ভালো অবস্থানে আছে যুক্তরাষ্ট্র: ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, আলোচনার মাধ্যমে ইরান যুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য অর্জনের

ট্রাম্পের ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি বাতিল করল আদালত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক এইচ-১বি ভিসার জন্য নির্ধারিত ১ লাখ ডলারের আবেদন ফি বাতিল

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান বরখাস্ত

যৌন অসদাচরণের অভিযোগের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম খানকে সাময়িকভাবে বরখাস্ত করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যে জব্দ ২৫ মিলিয়ন ডলারের সম্পদ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু: গভর্নর

বাজেটে যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

চ্যাটজিপিটিতে আসছে ‘লকডাউন মোড’, কী কাজে লাগবে

ভারতের ওপর খুশি নয় বিএনপি সরকার

ইরান যুদ্ধের লক্ষ্য অর্জনে ভালো অবস্থানে আছে যুক্তরাষ্ট্র: ভ্যান্স

ইনজুরিতে ইউরোপিয়ান ফুটবলে খেলা ফুটবলারকে হারাল আর্জেন্টিনার প্রতিপক্ষ

ট্রাম্পের ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি বাতিল করল আদালত

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান বরখাস্ত

দূষণের তালিকায় ১৬তম ঢাকা, শীর্ষে পাকিস্তানের লাহোর

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

দুবাইয়ে মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৭, আহত ৯

পাল্টাপাল্টি হামলা থামানোর ঘোষণা দিলো ইরান-ইসরায়েল

জ্বালানি, বাণিজ্য ও শিক্ষায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ–রাশিয়া

টাঙ্গাইলে থেমে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

৯ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

এনসিটিবি ও ৫টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিলো সরকার

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্যে নতুন সম্ভাবনার নাম ‘হালাল অর্থনীতি’

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে গুজব ঠেকাতে কঠোর আইনি পদক্ষেপ নিচ্ছে সরকার

আগামী বছর প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়