ইলনকে আরও পড়াশোনা করতে বললেন ইরানি কনস্যুলেটর
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১১:৪৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক সোমবার (৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট দিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন। পোস্টে তিনি উল্লেখ করেন, “হরমুজ প্রণালির নাম জরথুস্ত্রবাদের আহুরা মাজদার নাম থেকে এসেছে।”
এর জবাবে ভারতের মুম্বাইয়ে অবস্থিত ইরানের ইসলামি প্রজাতন্ত্রের কনস্যুলেট জেনারেল সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “ইতিহাস তাদেরই পুরস্কৃত করে, যারা মনোযোগ দিয়ে পড়ে। শুরু করুন পারস্য সভ্যতা দিয়ে, আর শুরু করুন হরমুজ প্রণালি দিয়ে... প্রণালির নাম দিয়ে নয়।”
“আপনার আরও পড়াশোনা প্রয়োজন” — হরমুজের নাম নিয়ে বিতর্কে ইলনকে ইরানি কনস্যুলেটর জেনারেল সাঈদ রেজা মুসায়েব মোতালাঘ এর কড়া জবাব।
ইলন মাস্কের পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে হরমুজ প্রণালির নামের উৎস নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। অনেক ব্যবহারকারী দাবি করেন, প্রণালিটির নামের উৎস প্রাচীন হরমুজ রাজ্য, আহুরা মাজদা নন। অন্যদিকে কেউ কেউ বিভিন্ন ঐতিহাসিক সূত্র ও ভাষাগত ব্যাখ্যার কথা তুলে ধরেন।
আমার বার্তা /জেএইচ
