নির্বাচনে ১ লাখের বেশি সেনাসদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখের বেশি সেনাসদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (৪ জানুয়ারি) দুপুরে খুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সেনাসদস্য ছাড়াও নৌবাহিনীর ৫ হাজার, কোস্ট গার্ডের ৪ হাজার, বিজিবির ৩৭ হাজার, র্যাবের ৯ হাজার, পুলিশের প্রায় দেড় লাখ এবং আনসার বাহিনীর প্রায় ৫ লাখ সদস্য নিয়োজিত থাকবে।’
এসময় তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, নির্বাচনের আগে বা পরে থাকবে না কোনো সহিংসতা।’
খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণিসহ খুলনা বিভাগের সকল রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এমই
