১০০৬টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ বছরে দায়ের করা এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক হিসেবে চিহ্নিত হওয়ায় সেগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনীয় অনুমোদন দিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে বিষয়টি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

আমার বার্তা/এমই