বাংলাদেশকে নিরাপদ-শক্তিশালী করতে কাজ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বাংলাদেশের সঙ্গে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এক বার্তায় এ কথা জানান তিনি।
বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করায় খলিলুর রহমানকে অভিনন্দন। আমাদের দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত।
রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও জোরদার হবে বলে আমি আশাবাদী। পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের মাধ্যমে দুই দেশের জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
ক্রিস্টেনসেন পররাষ্ট্র সচিব, প্রতিমন্ত্রীরও সঙ্গেও বৈঠক করেন।
এরপর ইইউ মিশনপ্রধান মাইকেল মিলারের নেতৃত্বে স্পেন, জার্মান, নরওয়ে, ফান্স, ডেনমার্কসহ আটটি দেশের রাষ্ট্রদূতরাও আসেন মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। ইইউ প্রতিনিধি দলও পররাষ্ট্র সচিব, প্রতিমন্ত্রী ও মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকগুলোতে দেশগুলোর সঙ্গে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
আমার বার্তা/এমই
