ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’ উদ্বোধন

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১৭:২০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

যুক্তরাষ্ট্র দূতাবাস, ঢাকা ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনের ঘোষণা দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্রিডম ২৫০ উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সাত দিনের উদযাপন ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীতে অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাই-এর পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ফ্রিডম ২৫০ কনসার্টে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশনের ব্যান্ড মাউকা ব্রাসের পরিবেশনা, ঢাকার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আমেরিকান ফেয়ার, সিলেটে ফাউন্ডার্স মিউজিয়াম প্রদর্শনীর উদ্বোধনসহ দেশজুড়ে আয়োজিত আরও নানা আকর্ষণীয় অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংস্কৃতি, ইতিহাস ও মূল্যবোধ বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরবেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।


আমার বার্তা/এমই