সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম আর নেই
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম আর নেই ৷মোঃ মোয়াজ্জেম হোসেন টাঙাইল।
টাঙ্গাইল-০৮ (বাসাইল-সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম আজ ভোরে ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য কলকাতায় অবস্থান করছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহ দেশে পৌঁছানোর পর দাফনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন মহল গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
