ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

আশুলিয়ায় ২০ একর জমি ঘিরে দখল ও সহিংসতার অভিযোগ সাদ্দাম বাহিনীর বিরুদ্ধে!

আনিছ মাহমুদ লিমন:
১৯ মে ২০২৬, ১৭:৩৩

সমিতির জমি জবর দখল ও প্রকৃত মালিকদের জমিতে গেলেই মারধরের অভিযোগ উঠেছে ঐ জমির কেয়ার টেকারের বিরুদ্ধে!

জানা যায় ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন আউকপাড়া আদর্শ গ্রামে সরকারি ২০ একর জমি বরাদ্দ নিয়েছেন ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতি এই সমিতির নামে ২০০৫ সালে ভূমি মন্ত্রণালয় থেকে বিশ একর জমি বরাদ্দ পান সমিতির পক্ষে সমিতির সভাপতি মোঃ আইয়ুব আলী। এই জমি ২০০৫ সালেই ঢাকা জেলা ডিসি আশুলিয়া থানা প্রশাসনের সহায়তায় আইয়ুব আলী গংদের বুঝিয়ে দেয় ভূমি মন্ত্রণালয়।

২০১০ সালে সমিতির কিছু অসাধু সদস্য মোটা অংকের টাকার বিনিময় জমির কিছু অংশ বিক্রি করে দেন এই সংবাদ ভূমি মন্ত্রণালয়ের কাছে গেলে ভূমি মন্ত্রণালয় তাদের বরাদ্দ বাতিল করেন। মোহাম্মদ আইয়ুব আলী পুনরায় বরাদ্দ পাওয়ার জন্য হাইকোর্টের রিট আবেদন করেন এবং তিনি অনেক দৌড় ঝাপের পরে পুনরায় ঐ জমির বরাদ্দ পান।

এরপর থেকে এই সমিতির বিভিন্ন সদস্যরা ওখানে ঘর নির্মাণ করে পরিবার সহ বসবাস করে আসছেন। এই জায়গা রক্ষণাবেক্ষণের জন্য কেয়ারটেকার হিসেবে আউকপাড়া আদর্শ গ্রাম এলাকার সাদ্দাম হোসেনকে দায়িত্ব দেয়া হয়। এই সাদ্দাম হোসেনকে দায়িত্ব দেওয়ার পর থেকে তিনি তার বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ওখানে ঘর তুলে জায়গা দখল করে নেন এবং গড়ে তোলেন এক সন্ত্রাসী বাহিনী। এই সাদ্দাম পুর্বে পতিত আওয়ামী রাজনীতির সাথে যুক্ত থাকলেও ৫ আগষ্টের পর খোলস বদলে কৌশলে জাতীয়তাবাদী শ্রমিক দলের ইউনিয়ন সভা পতির পদ বাগিয়ে নেন পরবর্তীতে বিষয়টি পত্র পত্রিকা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে ঐ পদ সহ দল থেকে বহিষ্কৃত হয় সাদ্দাম।

তারপর থেকে এই সাদ্দাম হোসেন তার পু্র্ব দল আওয়ামীলীগের পলাতক লোকজন সহ শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ওখানে সন্ত্রাসী কার্যক্রম ও মাদক বাণিজ্য শুরু করেন এমনকি কিশোর গ্যাংদেরও লিড দেন এবং সমিতির প্রকৃত সদস্যদের ওখানে ঢুকতে দেন না তিনি, সমিতির সদস্যরা নিজেদের জায়গায় প্রবেশ করতে গেলে সাদ্দামের অবৈধ দখলদাররা তাদের উপরে অতর্কিত হামলা চালিয়ে মারধর করে।

ভূমি মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত সমিতির পুরো জায়গাটা গিলে খেতে চান এই সাদ্দাম ও তার অবৈধ দখলদাররা। বরাদ্দকৃত জমি, আবারও বরাদ্দ চেয়ে আবেদন করেন এই মর্মে একটি সাইনবোর্ড লাগিয়ে ছিলেন সাদ্দাম বাহিনীরা।

সম্প্রতি সন্ত্রাসী সাদ্দাম তার দুই সহযোগী সহ RAB-4 হাতে অস্ত্র সহ আটক হয়ে কারাগারে রয়েছেন। সাদ্দাম কারাগারে যাওয়ার পর প্রশাসন ও এলাকাবাসীর সহযোগীতায় সেই অবৈধভাবে লাগানো সাইনবোর্ড উপড়ে ফেলেন সমিতির সদস্যরা। এলাকাবাসী ও সমিতির সদস্যদের অভিযোগ, সাদ্দাম কারাগারে থাকলেও তার সন্ত্রাসী বাহিনী ও সংঘবদ্ধ নারী সন্ত্রাসী চক্র এখনো তৎপর রয়েছে। ঐ জমির কাছে কেও গেলেই তাকে মারধর করে এমনকি নিজেদের শরিরের কাপড় নিজেরাই ছিড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার সহ শ্লীলতা হানির মামলা দিয়ে হয়রানী করে।

সাদ্দামের কিশোর গ্যাং, মাদক বাণিজ্য এবং সন্ত্রাসী বাহিনী অত্যাচার থেকে রক্ষা পেতে প্রশাসনের সহায়তা চেয়েছেন জমির প্রকৃত মালিক ও এলাকাবাসী।

আমার বার্তা/এমই

অবশেষে মব সৃষ্টি করে নির্যাতনকারীদের  গ্রেফতার নির্দেশ দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক ব্যবসার অভিযোগে হবি মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে সালিশের নামে হাত ও

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন পাঁচ কর্মকর্তা: স্ব-স্ব এলাকায় আনন্দের বন্যা

পুলিশের পাঁচজন উপমহাপরিদর্শককে (ডিআইজি) পদোন্নতি দিয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে। একই সঙ্গে পুলিশের

বাবার ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে চাকরি, বেবিচকের শরিফুলের বিরুদ্ধে ত্রীমুখী তদন্ত

ত্রিমুখী তদন্তের মুখে পড়েছেন মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রকৌশলী শরিফুল ইসলাম।

ঈদুল আযহা শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের নিরাপদ যাত্রায় বিআরটিএর নানা উদ্যোগ

পবিত্র ঈদুল আযহা উদযাপন শেষে কর্মস্থলে ফেরা মানুষের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে হেরে শিরোপার হ্যাটট্রিক হলো না বাংলাদেশের

টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে: শিল্পমন্ত্রী

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. আমির হোসেন

ঈদের ছুটি শেষে কাজে এসে ১৮৬৪ শ্রমিক জানলেন চাকরি নেই

ধামরাইয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহে পৃথক বাজেটের আহ্বান

শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

দিল্লির ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে ৬ জনকে আটক

তুরস্ক-বাংলাদেশের বন্ধনকে আরও শক্তিশালী করতে থাকবো: হাকান ফিদান

রাত ১টার মধ্যে যে ১৮ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাত ৮টা থেকে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী

রামগতিতে অস্ত্র-কার্তুজ ও ৮ লাখ টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম আটক

উত্তরবঙ্গকে কৃষি হাব গড়তে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: গভর্নর

আইইউবিএটির নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

মূল্যস্ফীতির সঙ্গে বিদ্যুৎ সংকটের চাপ, ইরানের সামনে কঠিন বাস্তবতা

মেহেরপুর সীমান্তে ঠেলে দেওয়া ৬ জনের প্রবেশ ঠেকালো বিজিবি-গ্রামবাসী

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে মিরপুরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জনকে উদ্ধার, আটক ৯