ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

চমক দিয়ে ইতালির বিশ্বকাপের দল ঘোষণা

আমার বার্তা অনলাইন
১৮ জানুয়ারি ২০২৬, ১০:৫৪

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালিকে। আরও আগেই লিটন দাসরা তাদের দুই প্রতিপক্ষের স্কোয়াড জানতে পেরেছিল। সবশেষ ইতালি তাদের ১৫ জনের প্রাথমিক স্কোয়াড দিলো। পূর্বঘোষণা অনুযায়ী ওয়েন ম্যাডসেনকে অধিনায়ক করে দল দিয়েছে এবারের বিশ্বকাপের নবাগত দল। এই গ্রুপে এখনো দল দেয়নি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট।

ইতালি তাদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করছে। কলকাতা ইডেন গার্ডেন্সে আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ‘আজুরি’রা তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিষেক করবে। এরপর ১২ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

টুর্নামেন্টে ইউরোপীয় এই দলটির নেতৃত্ব দেবেন ওয়েইন ম্যাডসেন। অথচ বিশ্বকাপে তোলা অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক ক্রিকেট জো বার্নসকে রাখেনি তারা। অবশ্য এই বিষয়টি গত ডিসেম্বরে জানিয়ে দিয়েছিল তাদের ক্রিকেট বোর্ড। চুক্তি সংক্রান্ত জটিলতায় বার্নসকে ছেড়ে দিতে হয়েছিল।

দলের সবচেয়ে বড় সংযোজন হলেন অলরাউন্ডার জেজে স্মাটস, যিনি এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এবং এখন পর্যন্ত ১৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তবে ইনজুরির কারণে এই টুর্নামেন্টে খেলতে পারছেন না এমিলিও গে।

২০২৫ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইউরোপ কোয়ালিফায়ারে একটি ঐতিহাসিক যাত্রার মধ্য দিয়ে ইতালি এই মূল আসরে জায়গা করে নিয়েছে। সেখানে স্কটল্যান্ড ও গার্নসিকে হারিয়ে তারা দ্বিতীয় স্থান অর্জন করে এবং নেদারল্যান্ডসের সঙ্গে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। বিশেষ করে, স্কটল্যান্ডের বিপক্ষে ১২ রানের জয় ইতালির জন্য ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর পথে এক বিশাল ধাপ।

ইতালির কোচিং প্যানেলের প্রধান কোচ হিসেবে থাকছেন জন ডেভিসন। সহকারী কোচ হিসেবে থাকছেন কেভিন ও’ব্রায়েন এবং ডগলাস ব্রাউন। দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন পিটার ডি ভেনুতো।

ইতালির বিশ্বকাপ স্কোয়াড: ওয়েন ম্যাডসেন (অধিনায়ক), মার্কাস ক্যাম্পোপিয়ানো, জিয়ান পিয়েরো মিডে, জাইন আলী, আলী হাসান, ক্রিশান জর্জ, হ্যারি ম্যানেন্টি, অ্যান্থনি মস্কো, জাস্টিন মস্কো, সৈয়দ নকভি, বেঞ্জামিন ম্যানেন্টি, জাসপ্রীত সিং, জেজে স্মাটস, গ্রান্ট স্টুয়ার্ট ও থমাস ড্রাকা।

আমার বার্তা/জেএইচ

বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও

নিজেদের দাবিতে অটল থেকে টি-টুয়েন্টি বিশ্বকাপে না খেললেও বাংলাদেশকে কোনো ধরনের শাস্তি বা জরিমানা করবে

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলবে পাকিস্তান: শেহবাজ শরিফ

সপ্তাহব্যাপী চলা টানাপোড়েন ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে খেলার সিদ্ধান্ত নিয়েছে

বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়াসহ তিন দাবি মানলে ভারত ম্যাচ খেলবে পাকিস্তান

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় আইসিসি বাংলাদেশকে বাদ দেয়। আইসিসিকে ম্যাচ ভেন্যু সরিয়ে

নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, লাহোরে কী নিয়ে হলো আলোচনা

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পরে টালমাটাল ক্রিকেট অঙ্গন। তাদের বাদ পড়ার জেরে ভারত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়েছে: আইজিপি

সুষ্ঠু ভোট হলে যেকোনো ফলাফলই বিএনপি মেনে নেবে: মাহাদী আমিন

এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে: মির্জা ফখরুল

সব প্রস্তুতি সম্পন্ন—২৯৯ আসনে সব ব্যালট পৌঁছেছে: ইসি সচিব

মার্কিন তুলায় তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

গণভোট বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি উপকৃত হবে আওয়ামী লীগ: মঞ্জু

যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য আমদানি করবে বাংলাদেশ

অস্ত্র মানেই হুমকি, নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তার ঘোষণা আইজিপির

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় একধাপ পিছিয়ে ১৩তম বাংলাদেশ

বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও

ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে গতি আনতে মার্চে আসছেন পল কাপুর

অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলবে পাকিস্তান: শেহবাজ শরিফ

নির্বাচন ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

মুসলিম হয়ে আমরা কী অপরাধ করেছি, প্রশ্ন আসামের মুসলমানদের

নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের

বাংলাদেশের জন্য শুল্কহার কমিয়ে ১৯ শতাংশ করল যুক্তরাষ্ট্র

শেষ হলো নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা, অপেক্ষা ভোটের

১০ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

কয়রায় বিএনপি’র গণমিছিলে জনসমাগম