চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১৯:২০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

চলতি জুন মাসে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া দল। যেখানে তিন ওয়ানডে ম্যাচের সাথে রয়েছে তিন টি-টোয়েন্টি ম্যাচও। আসন্ন এই ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ।

বাংলাদেশ দলে বড় চমক হিসেবে রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। সাড়ে তিন বছর পর দলে ফিরেছেন এই অলরাউন্ডার। ২০২২ সালের আগস্টে খেলেছিলেন দেশের হয়ে সর্বশেষ ওয়ানডে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে থাকা আফিফ হোসেন এবং মাহিদুল ইসলাম অঙ্কন নেই এই সিরিজে। বাজে ফর্মের কারণেই জায়গা হয়নি আফিফের।

এ দিকে সিরিজ শুরুর আগে ৪ জুন থেকে মিরপুর শেরে-ই বাংলার মাঠে হবে অনুশীলন ক্যাম্প করবে টাইগাররা। সিরিজের প্রথম ওয়ানডে হবে ৯ জুন। পরের দুটি ম্যাচ ১১ ও ১৪ জুন।

মিরপুর শেরে-ই বাংলায় ওয়ানডে শেষে চট্টগ্রামে তিন টি-টোয়েন্টি হবে ১৭, ১৯ ও ২১ জুন।

বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।


আমার বার্তা/এমই