১৬ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

আজ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ● ০৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৭ শাওয়াল ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।
একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
>> উল্লেখযোগ্য ঘটনাবলি :
১৮৫৩ - ভারতের বোম্বেতে প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়।
১৯১২ - হ্যারিয়েট কুইয়েম্বি প্রথম নারী হিসাবে বিমানে ইংলিশ চ্যানেল পাড়ি দেন।
১৯১৬ - রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
১৯১৭ - ভ্লাদিমির ইলিচ লেনিন সুইজারল্যান্ড থেকে পেত্রোগ্রাদে ফিরে আসেন।
১৯১৭ - লেনিন বিখ্যাত ‘এপ্রিল থিসিস’ ঘোষণা করেন।
১৯১৭ - জার্মানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘোষণা।
১৯৪৮ - সশস্ত্র ইহুদীবাদী ইসরাইলীরা ফিলিস্তিনের একটি ইংরেজ সেনা ঘাটিতে হামলা চালালে ৯০ জন ফিলিস্তিনী শহীদ হন।
১৯৬১ - কিউবান নেতা ফিদেল কাস্ত্রো জাতীয় সম্প্রচার মাধ্যমে ঘোষণা দেন যে, তিনি মার্কসবাদী-লেনিনবাদী এবং কিউবায় কমিউনিজম ব্যবস্থা প্রচলন হতে যাচ্ছে।
১৯৯৭ - মক্কা থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত মীনায় হাজী ক্যাম্পে একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে ৩৪৩ জন হাজী অগ্নিদগ্ধ হয়ে মারা যায় এবং ১২৯০ জন আহত হয়।
২০০১ - ভারত ও বাংলাদেশের মধ্যে পাঁচ দিনের সীমান্ত সংঘর্ষ শুরু হয়, যা কোনরূপ সমাধান ছাড়াই সমাপ্ত হয়।
২০০৭ - আইভরি কোস্টের তৎকালীন প্রেসিডেন্ট লরেন্ট বাগবো প্রথম গৃহযুদ্ধের অবসানের ঘোষণা দেন।
জন্ম
১৩১৯ - জন দ্বিতীয়, ফ্রান্সের রাজা।
১৬৪৬ - জুলিস হার্ডোইন ম্যানসার্ট, ফ্রান্সের বিশিষ্ট স্থপতি।
১৭২৮ - জোসেফ ব্ল্যাক, ফরাসি বংশোদ্ভূত স্কটস চিকিৎসক ও রসায়নবিদ।
১৮৩৯ - আনাটলে ফ্রাঞ্চে স্টারাবা, ইতালীয় রাজনৈতিক ও ১২ তম প্রধানমন্ত্রী।
১৮৪৪ - আনাতোল ফ্রঁস নোবেলজয়ী ফরাসি কবি সাংবাদিক ও ঔপন্যাসিক।
১৮৬৭ - উইলবার রাইট, মার্কিন প্রকৌশলী ও উড়োজাহাজের আবিষ্কারক।
১৮৮৫ - বিপ্লবী উল্লাসকর দত্ত, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব।
১৮৮৯ - চার্লি চ্যাপলিন, ইংরেজ চলচ্চিত্র অভিনেতা ও চলচ্চিত্রকার।
১৮৯৬ - ক্রিস্টান জারা, তিনি ছিলেন রোমানীয় ফরাসি কবি ও সমালোচক।
১৯২১ - পিটার ইউস্টিনফ, ইংরেজ কবি নাট্যকার চলচ্চিত্রকার চিত্রনাট্যকার,বেতার সম্প্রসারক ।
১৯২৭ - পোপ বেনেডিক্ট, ষোড়শ।
১৯৪৭ - গেরি রাফেরটয়, স্কটিশ গায়ক ও গীতিকার।
১৯৫৪ - এলেন বারকিন, আমেরিকান অভিনেত্রী।
১৯৬০ - রাফায়েল বেনিতেজ, সাবেক স্প্যানিশ ফুটবলার ও ম্যানেজার।
১৯৬০ - পিয়ের লিটবারস্কি, সাবেক জার্মান ফুটবলার ও ম্যানেজার।
১৯৬৫ - মার্টিন লরেন্স, আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৭২ - কোনকিতা মার্টিনেজ, সাবেক স্প্যানিশ বংশোদ্ভূত আমেরিকান টেনিস খেলোয়াড়।
১৯৭৭ - ফ্রেড্রিক লুক্সেমবার্গ, সুইডিশ ফুটবলার।
১৯৭৮ - লারা দত্ত, ভারতীয় মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী, মিস ইউনিভার্স-২০০০।
১৯৮৫ - টায়ে টাইও, নাইজেরিয়ান ফুটবলার।
১৯৮৬ - শিনজি অকাযাকি, জাপানি ফুটবলার।
১৯৮৭ - আরন লেননোন, ইংরেজ ফুটবল খেলোয়াড়।
মৃত্যু
০০৬৯ - ওঠো, রোমান সম্রাট।
১৭৮৮ - জর্জ-লুই ল্যক্লের, কোঁত দ্য বুফোঁ, ফরাসি গণিতবিদ, ফরাসি প্রকৃতিবিদ, গণিতজ্ঞ, জীববিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ ও লেখক।
১৮৫০ - ম্যারি তুসো, মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা।
১৮৫৯ - অ্যালেক্সিস ডি টকুয়েভিলে,ফরাসি ইতিহাসবিদ, রাজনীতিবিদ ও পররাষ্ট্র মন্ত্রী।
১৮৯৬ - হরিনাথ মজুমদার কাঙাল হরিনাথ নামে পরিচিত সাংবাদিক সাহিত্যিক ও বাউল গান রচয়িতা।
১৯১৬ - টম হোরান, আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯২৮ - পাভেল আক্সেলরদ, একজন রুশ মেনশেভিক ও সমাজ-গণতন্ত্রী।
১৯৫১ - অদ্বৈত মল্লবর্মণ, বাঙালি ঔপন্যাসিক।
১৯৫৮ - রোজালিন্ড ফ্রাঙ্কলিন, ইংরেজ ভৌত রসায়নবিদ এবং ক্রিস্টালবিদ।
১৯৬২ - খান বাহাদুর হাশেম আলি খান, বাঙ্গালি রাজনীতিবিদ।
১৯৬৬ - নন্দলাল বসু প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী।
১৯৭১ - সিপাহী মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ।
১৯৭২ - ইয়াসুনারি কাওয়াবাতা, নোবেল পুরস্কার বিজয়ী জাপানি লেখক।
১৯৮৭ - প্রখ্যাত বাঙালি অভিনেতা বিকাশ রায়।
১৯৮৮ - খলিল আল-ওয়াজির, ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধা।
২০১৫ - স্টানিস্লাভ গ্রস, চেক আইনজীবী, রাজনীতিবিদ ও চেক প্রজাতন্ত্রের ৫তম প্রধানমন্ত্রী।
২০২১ - কিংবদন্তী অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা, সাবেক সাংসদ সারাহ বেগম কবরী।
২০২১ - পিডিএফ ও ফটোশপের উদ্ভাবক ও সফটওয়্যার কোম্পানি এডোবির সহ-প্রতিষ্ঠাতা চার্লস গ্যাসকি।
