২৮ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

আজ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ● ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৬ রবিউস সানি ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।
একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
>> উল্লেখযোগ্য ঘটনাবলি :
১৮৬৫ - এলিজাবেথ গ্যারেট এন্ডারসন প্রথম শল্যাচিকিৎসক হিসেবে ব্রিটেনে নিবন্ধিত হন।
১৯০৬ - হংকং এ প্রবল ঘূর্ণিঝড়ে দশ হাজার লোকের মৃত্যু।
১৯২৩ - বুলগেরিয়ায় ফ্যাসিস্ট বিরোধী এক অভ্যুত্থান ঘটে।
১৯২৮ - স্যার অ্যালেকজান্ডার ফ্লেমিং প্রথমবারের মতো পেনিসিলিন আবিষ্কারের কথা ঘোষণা করেন।
১৯৯৬ - জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক প্রস্তাব পাশ করে মুসলমানদের প্রথম ক্বেবলা আল আকসা মসজিদের নীচে খননকাজ পরিচালনা বন্ধ করার জন্য ইহুদীবাদী ইসরাইলের প্রতি আহবান জানায়।
জন্ম
১৫৭৩ - ইতালীয় অনন্য চিত্রশিল্পী মাইকেলাঞ্জেলোর জন্ম।
১৭৪৬ - প্রাচ্য তত্ত্ববিদ ও এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা উইলিয়াম জোনসের জন্ম।
১৯২৯ - ভারতের স্বনামধন্য কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর জন্মগ্রহণ করেন।
১৯৩৬ - সাহিত্যিক শেখ ফজলল করিমের ইন্তেকাল।
১৯৪৭ - বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা জন্মগ্রহণ করেন।
১৯৭৫ - অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টুয়ার্ট ক্লার্ক জন্মগ্রহন করেন।
১৯৮২ - ভারতীয় ক্রীড়াবিদ অভিনভ বিন্দ্রা জন্মগ্রহণ করেন।
মৃত্যু
১৮৯৫ - ফরাসি রসায়নবিদ ও অণুজীববিজ্ঞানী লুই পাস্তুরের মৃত্যু।
১৯০২ - ফরাসি ঔপন্যাসিক এমিল জোলার মৃত্যু।
১৯৫৩ - মার্কিন জ্যোতির্বিদ এডউইন হাবলের মৃত্যু।
১৯৭০ - মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুন নাসের মৃত্যুবরণ করেন।
১৯৮৯ - ফিলিপিন্সের সাবেক রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোসের মৃত্যু।
১৯৯৬ - আফগান সাবেক রাস্ট্রপতি মোহাম্মদ নাজিবুল্লাহ মৃত্যুবরণ করেন।
দিবস
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস
