ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ভারতের হাইকমিশনারকে ডেকে জবাবদিহি করার দাবি বৈষম্যবিরোধীদের

ব্যাঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা
আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৫, ১৭:৪৬

ভারতের ব্যাঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশে ভারতীয় হাইকমিশনারকে অবিলম্বে তলব করে এ হত্যাকাণ্ডের কারণ ও সুষ্ঠু বিচারের জন্য জবাবদিহি চাওয়ার আহ্বান জানানো হয় সরকারকে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

এসময় তারা ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’; ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; ‘আমাদের ধমনীতে, আবরার/আবু সাঈদের রক্ত’; ‘বিচার চাই বিচার চাই, নাজমা/ফেলানী হত্যার বিচার চাই’; ‘আমার বোন মরলো কেন, ভারত তুই জবাব দে’; ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’; ‘গোলামী না রাজপথ, রাজপথ রাজপথ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজের আহ্বায়ক আফজাল হোসেন রাকিব বলেন, ভারতীয় আগ্রাসনবাদীরা যদি মনে করে তারা এখনো তাদের আগ্রাসন চালিয়ে যাবে, তাহলে তারা ভুল ভাবছে। আমরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এখন থেকে বাংলাদেশের বিপক্ষে কিছু করতে গেলে ১০০ বার ভাববেন। আপনারা আগের ফ্যাসিস্টদের যে সহযোগিতা পেয়েছিলেন সেটা আর পাবেন না। আধিপত্য বিস্তারের চেষ্টা করা হলে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না।

তিনি বলেন, এখন পর্যন্ত ভারতীয় হাইকমিশনারকে ডাকা হয়নি, এ ধর্ষণ ও হত্যাকাণ্ডের কোনো জবাব চাওয়া হয়নি। আমরা চাই না আর নতজানু হয়ে চলতে। আমরা চাই নতজানু না হয়ে রাষ্ট্রীয়ভাবে জোরালো পদক্ষেপ নেওয়া হোক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, যখন ভারতের আরজি কর হাসপাতালে আমার বোন মৌমিতাকে ধর্ষণের পর হত্যা করা হলো তখন আমরা প্রতিবাদ করেছি কিন্তু যখন গতকাল (শুক্রবার) নাজমাকে ধর্ষণ করে হত্যা করা হলো তখন কাঁটাতারের ওপারের সবাই চুপ কেন? তারা কি আজ মুখের কথা হারিয়ে ফেলেছে?

তিনি বলেন, হত্যার একদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হয়নি। আমরা বলতে চাই, এখন নতজানু হওয়ার সুযোগ নেই। এ দেশের সার্বভৌমত্বের প্রতি কোনো প্রশ্ন রাখা চলবে না। এ দেশের ১৮ কোটি মানুষ এ হত্যাকাণ্ডের বিচার চায়। পররাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনারা যদি বিবৃতি না দেন এবং ভারতীয় হাইকমিশনারকে চাপ প্রয়োগ না করা হয় তাহলে ছাত্র-জনতা আপনাদের ছেড়ে কথা বলবে না। এসময় তিনি ভারতের সঙ্গে করা সব অসম চুক্তি বাতিলের দাবি জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, জুলাই অভ্যুত্থানকে ভারতের পক্ষে থেকে সন্ত্রাসী কাজ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। ভারত আন্তর্জাতিক মহল ও তাদের দেশে বাংলাদেশ সম্পর্কে ঘৃণা সৃষ্টি করেছে। তারা কখনো জুলাই অভ্যুত্থানকে সমর্থন করেনি। কিন্তু ভারত সমর্থন না করলেও এ দেশের মানুষ প্রমাণ করেছে ৫ আগস্টের অভ্যুত্থান ছিল সর্বস্তরের ছাত্র-জনতার অভ্যুত্থান। কীভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য দাঁড়াতে হয় বাংলাদেশের জনগণ সেই উদাহরণ সৃষ্টি করেছে।

তিনি বলেন, ভারত দীর্ঘদিন ধরে নিজেদের জনগণের নিরাপত্তা দিতে পারেনি। তারা নিজেদের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারেনি। তারা শুধু উগ্রতাই ছড়িয়েছে। গতকাল ভারতে আমাদের বোন নাজমাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এটা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিরুদ্ধে ঘৃণা ও উগ্রতা ছড়ানোর ফলাফল। ভারতের উদ্দেশে বলব, আপনাদের আগ্রাসনবিরোধী কাজের নিন্দা আমরা করেছি। সামনেও আপনারা কোনোরকম আগ্রাসী মনোভাব দেখালে আমরা আপনাদের চোখে চোখ রেখে কথা বলব। যতদিন একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠতে না পারবে আমরা ততদিন পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।

আরিফ সোহেল বলেন, ভারতকে অবশ্যই এ হত্যাকাণ্ডের বিচার করতে হবে। পররাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। হাইকমিশনারকে ডেকে জবাবদিহি করতে হবে। আগামীতে যেন এমন কোনো ধর্ষণ বা হত্যাকাণ্ড না ঘটে সেজন্য ভারতকে হুঁশিয়ারি প্রদান করতে হবে।

বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য মঈনুল ইসলাম, ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাকিব আহমেদ, ঢাবি শিক্ষার্থী মোফাজ্জল হোসাইন সাদাত, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী ইয়াসমিন মিতু, যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী রিফতি প্রমুখ বক্তব্য দেন।

আমার বার্তা/এমই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা

জুলাই গণ-অভ্যুত্থানে দেশের পটভূমি পরিবর্তনের পর সবচেয়ে আলোচিত বিষয় ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে?’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদের পদত্যাগের ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র এক দিন আগে পদত্যাগের ঘোষণা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জবিতে শিবিরের ইয়ুথ আইডিয়া কনটেস্ট

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘ইয়ুথ আইডিয়া কনটেস্ট-২০২৬’ শুরু হয়েছে। কেন্দ্রীয়

শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুয়েটের দুই শিক্ষার্থী বহিষ্কার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন: ধর্ম উপদেষ্টা

কূটনীতিক দিবসে রাশিয়ান দূতাবাসের সংবর্ধনা

মুন্সীগঞ্জ-৩ আসনে বিজয়ের আত্মবিশ্বাসে ফুটবল ও ধানের শীষ সমর্থকরা

ভোটের লড়াইয়ে ২০২৮ প্রার্থী, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৫০ শতাংশ: ইসি সানাউল্লাহ

নির্বাচনের ফলাফল যাই হোক মেনে নেয়ার আহ্বান ড. ইউনূসের

দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রধান উপদেষ্টা

ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: প্রধান উপদেষ্টা

জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি

ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন, আমাকে ভুলে যাবেন: বাণিজ্য উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা

তিন মাস নেগোসিয়েশনেও আমাদের স্বার্থ রক্ষা হচ্ছে না: নৌ উপদেষ্টা

আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট

শিক্ষা শুধু চাকরির প্রস্তুতি নয়, মানবিক মানুষ গড়ার প্রক্রিয়া: শিক্ষা উপদেষ্টা

চার উপায়ে ঘরে বসেই জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ

শপথ নিয়েও রাষ্ট্রীয় সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছেন আনিসুল হক: চিফ প্রসিকিউটর

বুধবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে ব্যালট পেপার: ইসি সানাউল্লাহ

প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব, দেড় বছরে বাড়েনি কিছুই

আগামী সরকারকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে