ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

রাবিতে পোশাক নিয়ে কটূক্তি ও মারধরকারীদের গ্রেপ্তার দাবি

রাবি প্রতিনিধি:
১৩ মার্চ ২০২৫, ১৫:০৭
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীর পোশাক নিয়ে কটূক্তি এবং এর প্রতিবাদ করায় দুই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় বিক্ষোভ করেছেন সহপাঠীরা।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের প্যারিস রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তাঁরা এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা করার এবং অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান। তা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।

এ সময় শিক্ষার্থীরা ‘২৪-এর বাংলায়, পার্ভার্ট তোর ঠাঁই নাই’, ‘আসামি যদি নাই ধরো, তবে হাতে অস্ত্র কেন’, ‘কাল তোমার বোন হলে, আসামি ধরবা কিসের বলে?’ প্রভৃতি স্লোগান দেন।

গতকাল বুধবার ক্যাম্পাস থেকে পাশের কাজলা গেট এলাকায় যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে তন্ময় নামের একজন ও তাঁর সহযোগীরা কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। তখন দুই শিক্ষার্থী এর প্রতিবাদ জানালে বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় অভিযুক্তরা তাঁদের মারধর করেন। পরে স্থানীয় বাসিন্দা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রক্টরিয়াল বডির সদস্যদের সহায়তায় আহত দুজনকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়। তাঁরা হলেন ইংরেজি বিভাগের ফারহান মাহমুদ এবং একই বিভাগের এক নারী শিক্ষার্থী।

বিক্ষোভ কর্মসূচিতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাবাসসুম নওশীন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকগুলোর সামনেই আমার বোনের সঙ্গে এমন অসভ্য আচরণ করা হলে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা কোথায় নিরাপদ? আমাদের যদি নিরাপত্তা না দিতে পারে, তাহলে এই প্রশাসন কেন? আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি এবং নারী শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের দাবি জানাচ্ছি।’

একই বিভাগের আরেক শিক্ষার্থী সাফিন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের ক্যাম্পাসের ভেতরে ও বাইরে কোথাও নিরাপত্তা দিতে পারেনি, কিন্তু এ দায়িত্ব তাদের ওপরেই ছিল। আমরা প্রশাসনের কাছে দুটি দাবি নিয়ে এসেছি। প্রথমত, অনতিবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে এবং এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা করতে হবে। যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।’

আমার বার্তা/এমই

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তর্জাতিক ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষা আইইএলটিএসের নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে ‘ব্রিটিশ

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, স্মার্ট প্রযুক্তি ও ভবিষ্যৎ উদ্ভাবনকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে

বটতলায় বসেই সারাদেশের স্বাদ, ইবিতে ‘বাংলাদেশী উৎসব’

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সামাজিক ও পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য'র উদ্যোগে তিন দিনব্যাপী ‘বাংলাদেশী উৎসব-১৪৩৩’ আয়োজন করা

শিক্ষার্থীদের গবেষণায় সহায়ক পেস্টিসাইড ডিসপ্লে বোর্ড উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কৃষি রসায়ন বিভাগে ‘পেস্টিসাইড ডিসপ্লে বোর্ড’
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা