ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

জকসু নির্বাচন নিয়ে কোনো দল-গোষ্ঠীর চাপ নেই: উপাচার্য

আমার বার্তা অনলাইন:
০৭ নভেম্বর ২০২৫, ১০:৪০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেছেন, জকসু নির্বাচন নিয়ে কোনো দল, কোনো গোষ্ঠী বা সরকারের কোনো মহল থেকে কোনো ধরনের চাপ বা নির্দেশনা নেই। সম্পূর্ণ স্বাধীন, স্বতন্ত্র ও সুন্দরভাবে জকসু নির্বাচন শেষ করবো আমরা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, জকসুতে সবার অংশগ্রহণ থাকবে এবং শিক্ষার্থীরা প্রথমবারের মতো আয়োজিত এই জকসু উপভোগ করবে—এটিই আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীদের ভোটের মাধ্যমেই জকসুতে প্রতিনিধিরা নির্বাচিত হবে এবং তারা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে পরিবেশ তা যদি বজায় থাকে তাহলে প্রত্যেক বছর জানুয়ারিতে নিয়মিতভাবে জকসু নির্বাচন করার চেষ্টা করবো। এটি হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি অনন্য নজির স্থাপন হবে। আমরা চাই, প্রতি বছরই জকসু নির্বাচন হোক। এটি করতে পারলে ভালো হতো। কিন্তু এটি করা কঠিন। তবে করতে পারলে আমি খুশি হতাম।

জকসুর তহবিল ও খরচের খাতের বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, জকসুতে খরচের জন্য আমাদের নির্দিষ্ট কোনো বাজেট নেই এখনো।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের আয় থেকেই জকসুতে খরচ করা হবে। রেভিনিউ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই খরচ সমন্বয় করবে। ইউজিসির রিভাইস বাজেটে এই খরচ সমন্বয় করা হবে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে জকসুর জন্য একটি ফান্ড রাখা হবে। প্রয়োজনীয় বাকি খরচগুলোর বিষয়ে ফিন্যান্সিয়াল কমিটি থেকে প্রস্তাবনা ও পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

গত বুধবার জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

তফসিল অনুযায়ী, ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ ও ১১ নভেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১২ নভেম্বর , ১৩ থেকে ১৭ নভেম্বর মনোনয়ন বিতরণ, ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়ন দাখিল, ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই সম্পন্ন করে ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

পরবর্তীতে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ২৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর। প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে ২৭ ও ৩০ নভেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৩ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ৪, ৭ ও ৮ ডিসেম্বর। প্রত্যাখ্যানকৃত প্রার্থী তালিকা প্রকাশ ৯ ডিসেম্বর। প্রার্থীদের প্রচারণা ৯ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর। ২২ ডিসেম্বর ভোটগ্রহণ ও ফল ঘোষণা করা হবে ২২-২৩ ডিসেম্বর।

আমার বার্তা/এল/এমই

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (সিজিডিএস)-এর উদ্যোগে নীতি থেকে বাস্তবতায় : বাংলাদেশে

জাবিসাসের সভাপতি মাহ্ আলম, সম্পাদক রাজিব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে

ইবি শিক্ষিকা হত্যার ঘটনায় শাস্তি পেলেন দুই শিক্ষক ও এক কর্মকর্তা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডে জড়িত দুই

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

সভাপতি হিসেবে মোশাররফ হোসেনের নাম প্রস্তাবকে বিরোধী দলের সমর্থন

অল্পের জন্য প্রাণে বাঁচলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী

রাষ্ট্রপতির বক্তব্যে বাধা দিতে সাংসদদের প্রতি আহ্বান আসিফ মাহমুদের

ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং

জনগণের ইচ্ছা পূরণে কাজ করবে এই সংসদ: স্বরাষ্ট্রমন্ত্রী

‘নতুন সরকারকে বিব্রত করার জন্য জ্বালানি তেলের সংকট তৈরি করা হচ্ছে’

স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল

সেনা কর্মকর্তাদের মামলার পুনঃতদন্ত চাইলেন ডিফেন্স আইনজীবী

প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

ভারতের কাছে বাড়তি জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিল বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি