ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯ম গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আমার বার্তা অনলাইন:
২৯ নভেম্বর ২০২৫, ১৬:৫৮

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাজস্ব খাতভুক্ত ২২টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নবম গ্রেডের পাঁচ ক্যাটাগরির পদে এ নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫। আবেদন করতে হবে অনলাইনে।

পদের নাম ও বিবরণ

১. মেডিকেল অফিসার (নাক কান গলা-২, ব্লাড ব্যাংক-১, চর্ম ও যৌন-২, বহির্বিভাগ ও ইনডোর-৬ এবং জরুরি বিভাগ-২)

পদসংখ্যা: ১৩

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) অথবা সমমানের ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক প্রদত্ত চিকিৎসক নিবন্ধন সনদ।

২. মেডিকেল অফিসার (প্যাথলজি)

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) অথবা সমমানের ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক প্রদত্ত চিকিৎসক নিবন্ধন সনদ।

৩. ডেন্টাল সার্জন

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব ডেন্টাল সার্জন (বিডিএস) অথবা সমমানের ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক প্রদত্ত চিকিৎসক নিবন্ধন সনদ।

৪. কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বা কৃষি–সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা ডিগ্রি।

৫. ভেটেরিনারি কর্মকর্তা

পদসংখ্যা: ৬

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পশুচিকিৎসা বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রেশনপ্রাপ্ত।

বেতন স্কেল ও গ্রেড

২২,০০০-৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)

বয়সসীমা

১৮ থেকে ৩২ বছর

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্রের বিস্তরিত নিয়মাবলি http. dscc.teletalk.com.bd এবং ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদন ফি

পরীক্ষার ফি বাবদ প্রতি পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১ ডিসেম্বর ২০২৫, সকাল ১০টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা।

নির্দেশনা ও শর্তগুলো

১. সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

২. বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লিখিত পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।

আমার বার্তা/এল/এমই

স্নাতক পাসে নিয়োগ দেবে এসএ গ্রুপ

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে ‘রিজিওনাল হেড/এইচআর’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফলে প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা)

নিয়োগ দেবে আকিজ ফুড, ২৫ বছর হলেই আবেদন

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে ‘সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা

মদিনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, থাকছে না বয়সসীমা

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মদিনা গ্রুপে ‘এজিএম’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে বাড়তি জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিল বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন