ই-পেপার রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

৫০তম বিসিএসে আবেদন ছাড়াল ৫০ হাজার, নম্বর বণ্টনে পরিবর্তন

আমার বার্তা অনলাইন:
২৪ ডিসেম্বর ২০২৫, ১৬:২৬
আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৫১

৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে ৫০তম বিসিএসের আবেদনের সময়। সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, ২৩ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত এই বিসিএসে মোট আবেদন করেছেন প্রায় ৫০ হাজার ৬৮৩ চাকরিপ্রার্থী। এই বিসিএসে মোট আবেদন কত হবে, তা জানা যাবে আবেদনের সময় শেষ হলে।

এদিকে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখও জানিয়েছে পিএসসি। ২০২৬ সালের ৩০ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। লিখিত পরীক্ষা শুরুর তারিখ ৯ এপ্রিল এবং মৌখিক পরীক্ষা ১০ আগস্ট শুরু হবে।

৫০তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ১ হাজার ৭৫৫। আর নন-ক্যাডার পদের সংখ্যা ৩৯৫। এই বিসিএস থেকে ক্যাডার ও নন–ক্যাডার মিলে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে।

৫০তম বিসিএসে প্রিলির নম্বরে এল পরিবর্তন

এদিকে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার (এমসিকিউ) নম্বর বণ্টন পদ্ধতিতে পরিবর্তন এসেছে। নম্বর কমেছে বাংলা, ইংরেজিসহ তিনটি বিষয়ে। বিপরীতে নম্বর বৃদ্ধি পেয়েছে তিনটি বিষয়ের। মোট নম্বর অপরিবর্তিত রয়েছে।

নম্বর বণ্টন যেভাবে—

১. বাংলা ভাষা ও সাহিত্য: ৩০ (৫ নম্বর কমেছে)

২. ইংরেজি ভাষা ও সাহিত্য: ৩০ (৫ নম্বর কমেছে)

৩. বাংলাদেশ বিষয়াবলি: ২৫ (৫ নম্বর কমেছে)

৪. আন্তর্জাতিক বিষয়াবলি ২৫ (৫ নম্বর বেড়েছে)

৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা: ১০ (অপরিবর্তিত)

৬. সাধারণ বিজ্ঞান: ১৫ (অপরিবর্তিত)

৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি: ১৫ (অপরিবর্তিত)

৮. গাণিতিক যুক্তি: ২০ (৫ নম্বর বেড়েছে)

৯. মানসিক দক্ষতা: ১৫ (অপরিবর্তিত)

১০. নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন: ১৫ (৫ নম্বর বেড়েছে)

আমার বার্তা/এল/এমই

পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

বাংলাদেশ পুলিশ ‘এএসআই (নিরস্ত্র)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হবে ২৮ এপ্রিল

স্নাতক পাসে নিয়োগ দেবে এসএ গ্রুপ

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে ‘রিজিওনাল হেড/এইচআর’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফলে প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা)

নিয়োগ দেবে আকিজ ফুড, ২৫ বছর হলেই আবেদন

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে ‘সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুক ও ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের নির্দেশ আসতে পারে

চাঁদাবাজদের ছাড়াতে তদবির করতে আসলে আইনগত ব্যবস্থা: ডিএমপি কমিশনার

বন্যা-খরা থেকে দেশ রক্ষায় ডিসিদের ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী

কার্যকর গণমাধ্যমের জন্য দরকার অযাচিত প্রভাব থেকে মুক্তি: এমএফসি

মুঘলদের ‘সুপারকম্পিউটার’: লন্ডনে নিলামে বিক্রি হলো রেকর্ড দামে

উম আল কুরার তারিখ অনুযায়ী সৌদিতে ঈদ ২৭ মে

দেশের মানুষের প্রতি আমাদের সার্ভিস হতে হবে ডেডিকেটেড: মন্ত্রিপরিষদ সচিব

স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

প্রথমবারের মতো হাজার কোটি টাকা মুনাফার ঘরে পূবালী ব্যাংক

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের হামলা, একদিনে নিহত ৪১ জন

প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব

সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনে গেলেন প্রধানমন্ত্রী

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পাকিস্তান

বায়ুদূষণে আজ বিশ্বতালিকায় শীর্ষে ঢাকা

সারাদেশে শুরু হচ্ছে ‘প্রাথমিক শিক্ষা পদক’ উৎসব, মে-জুন জুড়ে আয়োজন

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাঠামো বাস্তবায়নের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

মার্কিনিদের নৌ-অবরোধ এড়িয়ে ২৭০০ কোটি টাকার তেল নিয়ে গেলো ইরানি ট্যাংকার

আজ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ