ই-পেপার বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

নির্ধারিত সময়ের আগেই হঠাৎ বন্ধ হলো বাণিজ্যমেলা

আমার বার্তা অনলাইন:
১৮ জানুয়ারি ২০২৬, ১৩:৪০

পূর্বাচলের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলা ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় জমে উঠেছে। এরই মধ্যে মেলার ১৫তম দিনে নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই স্বাভাবিক কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে ক্রেতা-দর্শনার্থী ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার (১৭ জানুয়ারি) নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে রাত ৯টায় বাণিজ্য মেলার স্বাভাবিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটে। তবে মেলা কর্তৃপক্ষ বলছে, পুলিশের রুটিন সিকিউরিটি চেক করার জন্যই এটি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, স্বাভাবিকভাবে বাণিজ্যমেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত ৯টা অব্দি খোলা থাকে। তবে সপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার রাত দশটা পর্যন্ত খোলা রাখা হয়। শুরু থেকে মেলার কার্যক্রম ভালোভাবেই চলে আসছিল। এরই মধ্যে (১৭ জানুয়ারি) শনিবার নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে রাত ৯টায় হঠাৎ মেলার স্বাভাবিক কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে ক্রেতা-দর্শনার্থী ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্যাভিলিয়নের একজন সিকিউরিটি গার্ড সুভাষচন্দ্র শীল বলেন, ছুটির দিন এমনিতে ১০টায় মেলা বন্ধ হয়। কিন্তু শনিবার হঠাৎ রাত ৯টায় মেলা কর্তৃপক্ষ প্যাভিলিয়ন বন্ধ করতে বলে। সবাই তড়িঘড়ি করে বন্ধ করে ফেলি।

‘থ্রি-টেক’ স্টলের ম্যানেজার নাজমুল হোসেন বলেন, আমরা স্বাভাবিকভাবেই বেচাকেনা করছিলাম। হঠাৎ প্রশাসনের লোকজন এসে বন্ধ করতে বললো। হঠাৎ বন্ধ করতে বলায় আমাদের ভেতরে একটি আতঙ্ক কাজ করছিল। তবে আজ সকাল থেকেই মেলা স্বাভাবিক দেখছি।

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, ‘এমনিতেই করা হয়েছে, স্পেসিফিক কোনো কারণ নেই। এটা সিকিউরিটি অ্যাসেসমেন্ট। মেজর কোনো প্রবলেম নেই। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মীদের চাঙ্গা রাখতে এটা রুটিন ওয়ার্কের অংশ। ঊর্ধ্বতনদের সিদ্ধান্তেই করা হয়েছে।’

রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির উপ-পরিচালক (সিনিয়র সহকারী সচিব, প্রশাসন) মো. নাহিদুর রহমান জাগো নিউজকে বলেন, ‘বাণিজ্যমেলা কাল এক ঘণ্টা আগে ক্লোজ করা হয়েছে। আসলে পুলিশের দিক থেকে রুটিন সিকিউরিটি চেক করার জন্য একটু রিকোয়েস্ট করা হয়েছিল। তার প্রেক্ষিতে আমরা এক ঘণ্টা আগে ক্লোজ করেছি।’

আমার বার্তা/এল/এমই

খিলগাঁওয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, লুট ১০০ ভরি স্বর্ণ

রাজধানীর খিলগাঁওয়ে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানটি থেকে ১০০ ভরি স্বর্ণালঙ্কার ও

ঢাকায় ব্রুনাই দারুসসালামের ৪২তম জাতীয় দিবস উদযাপন

ব্রুনাই দারুসসালাম গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঢাকার বারিধারায় অবস্থিত একটি  হোটেলে ধর্মীয় ব‍্যক্তিদের উপস্থিতিতে

মিরপুরের চাঁদাবাজের মূলহোতা শাহীনুল ইসলাম জীবন ও দুই সহযোগী আটক

মিরপুরের আইডিয়ালের ফুটপাতে চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকান্ডের মূলহোতা শাহীনুর ইসলাম জীবন আর্মির হাতে গ্রেফতার হয়েছে। শনিবার

মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ জন

রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোডে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। সোমোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

র‍্যাব বিলুপ্ত করে গোয়েন্দা সংস্থাগুলো সংস্কারের উদ্যোগ নিতে হবে: টিআইবি

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নির্বাচন পরবর্তী মিয়ানমার : রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা

রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ ও খলিলুর রহমানকে অপসারণের দাবি জামায়াতের

যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে পল কাপুরের সঙ্গে বিএনপির বৈঠক

সিইও, সহ-সভাপতিদের দায়িত্ব দিয়ে যাননি বুলবুল, বিশৃঙ্খলা-হতাশা বিসিবিতে

বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত নিয়োগ দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত

খুলে দেওয়া হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান টিআইবির

আমরা দুই সপ্তাহের মধ্যে আঘাত না করলে তারা পারমাণবিক অস্ত্র পেয়ে যেত: ট্রাম্প

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক

‘কোনো দেশেই আমার বাড়ি নেই’, দুর্নীতির অভিযোগ নিয়ে আসিফ নজরুল

ভারতে হারানো মোবাইল ফোন মিলল নারায়ণগঞ্জে, উদ্ধার করল পুলিশ

মহানবী (সা.) রমজানের দিনগুলো যেভাবে কাটাতেন

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ

ঈদের ছুটি ৭ দিন, যোগ হলো ১৮ মার্চও

বাহরাইনে হামলার শিকার দুই বাংলাদেশিকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রদূত

খিলগাঁওয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, লুট ১০০ ভরি স্বর্ণ