ই-পেপার মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

আমার বার্তা অনলাইন
০৮ মে ২০২৬, ১২:৪৫

জলবায়ু পরিবর্তনের জরুরি অবস্থা মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবি জানিয়েছে কয়েক শতাধিক তরুণ জলবায়ু কর্মী। জলবায়ু কর্মীদের ‘তেলে টাকা খাবি কী, যদি না থাকে পৃথিবী’ স্লোগানে মুখরিত ছিল প্রতিবাদ সমাবেশটি।

আজ শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক, প্রকৃতি ছাড়া ভবিষ্যৎ নাই’ স্লোগানে একত্রিত হন জলবায়ু কর্মীরা।

জলবায়ু কর্মীরা জানান, জলবায়ু পরিবর্তনের জরুরি অবস্থা বিবেচনায় রেখে সর্বস্তরের তরুণরা অবিলম্বে সম্পূর্ণ জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে এই সমাবেশে যোগ দিয়েছেন। তারা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে একটি পদ্ধতিগত পরিবর্তনের ডাক দেন।

সমাবেশে অংশ নেওয়া জলবায়ু কর্মীদের হাতে বিভিন্ন ফেস্টুন, হাতে লেখা ব্যানার এবং প্ল্যাকার্ড দেখা যায়। সমাবেশের মূল আকর্ষণ ছিল পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি একটি দানবাকৃতির প্রতিকৃতি— যা প্লাস্টিক দূষণ এবং জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ না করলে আমাদের সামনে যে ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে, তার প্রতীক হিসেবে প্রদর্শন করা হয়।

একশনএইড বাংলাদেশের আয়োজনে তরুণ জলবায়ু কর্মীদের সাথে সংহতি জানিয়ে ৩০টি যুব সংগঠন এবং ৮টি গ্লোবাল প্ল্যাটফর্ম ইয়ুথ হাবের তরুণ অ্যাক্টিভিস্টরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

একশনএইড বাংলাদেশের ইয়ুথ, রেজিলিয়েন্স অ্যান্ড ক্লাইমেট জাস্টিস টিমের লিড মো. নাজমুল আহসান বলেন, ‘একশনএইড বাংলাদেশ সেইসব তরুণদের সঙ্গে সংহতি প্রকাশ করছে যারা জলবায়ু বিচার এবং একটি ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের দাবি জানাচ্ছে। জ্বালানি ব্যবহারের সুযোগ পাওয়া একটি মৌলিক মানবাধিকার; তাই জ্বালানি খাতের ন্যায়বিচার এবং পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করা অপরিহার্য। আমাদের অবশ্যই তরুণদের আকাঙ্ক্ষাকে সমর্থন ও জোরালো করতে হবে, যাতে তারা কেমন ভবিষ্যতে বাস করতে চায় তা নিজেরাই নির্ধারণ ও ব্যক্ত করতে পারে।’

তরুণ জলবায়ু কর্মী ইমরান আহম্মেদ ইমন বলেন, ‘জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব পড়ে নারীদের ওপর, তবুও তাদের কণ্ঠই সবচেয়ে কম শোনা হয়। ন্যায়বিচারভিত্তিক জলবায়ু সমাধানে নারীর নেতৃত্ব ও অধিকার নিশ্চিত করা এখন জরুরি। এই গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক সেই সমতার দাবিকে আরও জোরালো করে তুলছে।’

সমাবেশ শেষে মানিক মিয়া এভিনিউতে একটি র‍্যালি করেছে জলবায়ু কর্মীরা।

আমার বার্তা/জেএইচ

রূপনগরে মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকসহ দগ্ধ ৩

রাজধানীর রূপনগরে আশরাফুল উলুম মাদ্রাসায় সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষকসহ মাদ্রাসার ২ ছাত্র

“রাশিয়ান হাউস ঢাকায় সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্টের আয়োজন”

রাশিয়া দিবস উপলক্ষে রাশিয়ান হাউস ঢাকা একটি বৃহৎ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে রাশিয়ান ও

মেধার জয়: বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ৩য় নাবিলা ইয়াসমীনকে সংবর্ধনা

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৫-এর কৃতী শিক্ষার্থীদের এক জমকালো সংবর্ধনা ও পুরস্কার বিতরণী

ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের জাতীয় দিবস উদযাপন

রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে ঢাকাস্থ রুশ দূতাবাস এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। শুক্রবার (১২ জুন) রাজধানীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর ফুটবলের বিস্ময়কর উত্থান: বিশ্বমঞ্চে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী

অর্থনীতিকে পুনর্গঠন করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: অর্থমন্ত্রী

বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে: প্রতিমন্ত্রী

সরকারিভাবে নতুন পাটকল স্থাপন নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

সরকারের তোষামোদ নয় জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে ব্রিটেন

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের ব‍্যতিক্রমী উদ‍্যোগ “ম‍্যাংগো ডিপ্লোমেসি”

বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়ার আশা শিক্ষামন্ত্রীর

আন্দালিব রহমান পার্থ পেলেন আইন মন্ত্রণালয়-সম্পর্কিত নতুন দায়িত্ব

‘গ্রাম বাঁচলেই বাঁচবে বাংলাদেশ’: তারেক রহমানের নতুন রাজনৈতিক দর্শন

অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ পেলেন রপ্তানিকারকরা

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে কী করে বাজেট বাস্তবায়ন হবে

সাবেক আইজিপি বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: দুদক

ভারতের দূতকে তলব করে কড়া প্রতিবাদ জানালো বাংলাদেশ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ, ঘাটতি ২ লাখ কোটি টাকা

কৃষকের হাতের নাগালে দুই হাজার ছোট হিমাগার বানাবে সরকার

পুরোনো রেল নিলামে বিক্রি সম্ভব নয়, দুর্ঘটনা রোধে নেওয়া হচ্ছে পদক্ষেপ