ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নাগরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
০২ জানুয়ারি ২০২৫, ২১:১০
নাগরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী

শিক্ষা ঐক্য প্রগতি "আমাদের লক্ষ্য উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির অন্যতম অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২জানুয়ারী) সকালে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে নাগরপুর উপজেলা ছাত্রদল ও নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে এক র‍্যালি বের করে। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নাগরপুর সরকারি কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. শহিদুর রহমান মনির এর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম।

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, প্রধান বক্তা উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, বিশেষ বক্তা উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ আলী ইমাম তপন, নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সম্মানিত সদস্য শরিফ উদ্দিন আরজু, সহ সভাপতি তোফায়েল আহমেদ বাছেদ, সাবেক যুগ্ম আহবায়ক দেওয়ান শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিঃ রেজাউল ইসলাম, যুগ্ম সম্পাদক কিবরিয়া মোল্লা, যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ খান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজমুল হক স্বাধীন, ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নজরুল ইসলাম, নাগরপুর সরকারি কলেজের সাবেক ভি.পি মো.আরিফুল ইসলাম নবাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৯৭৯ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এরপর বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয় ছাত্রদল। গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে এ সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপির ভ্যানগার্ড হিসাবে পরিচিতি পায়।

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি