ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ঘাস বিক্রি করে জীবিকা নির্বাহ

সাজেদুল ইসলাম(মাল্টিমিডিয়া প্রতিনিধি)ভূঞাপুর :
০২ জানুয়ারি ২০২৫, ২১:৩৭
ঘাস বিক্রির হাট

টাঙ্গাইলের ভূঞাপুরে রাস্তার পাশে ঘাস বিক্রি করে জীবিকা নির্বাহ করছে অনেক পরিবার।

উপজেলার নিকরাইল,গোবিন্দাসী ইউনিয়ন গুলোর স্থানীয় বাজার গুলোতে মাছ, মাংস শাকসবজীর পাশাপাশি দেখা মিলছে গৃহপালিত পশুর খাবার বিভিন্ন ধরনের কাঁচা ঘাস বিক্রির দৃশ্য ।

প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বাজার গুলোতে দেখা মিলে এই সব ঘাসের ।প্রতিদিন কৃষকের যমুনা নদীর বিভিন্ন চরাঞ্চল থেকে ঘাস গুলোকে সংগ্রহ করে নিয়ে বাজারে আসে এরপর তারা ঘাস গুলোকে আঁটি বদ্ধ অবস্থায় সাজিয়ে রাখে।প্রতিটি আঁটি কৃষকেরা বাজারে বিক্রি করে ১০ থেকে ১৫ টাকায়।কৃষকরা পাইকারি এবং খুচরা দুইভাবে এই ঘাস গুলো বিক্রি করে থাকে।

ঘাস বিক্রেতাদের সাথে কথা বলে যেটি জানা যায়, বাজারে ঘাস বিক্রি করতে আসা ৮০ শাতাংশ লোকই হচ্ছে কৃষক। যারা মূলত নিজেদের গৃহপালিত পশু খাদ্য চাহিদা মেটাতে যমুনা নদীর বিভিন্ন চড় অঞ্চল থেকে এই কাঁচা ঘাস গুলোকে সংগ্রহ করে এবং অবশিস্ট ঘাস তারা বাজারে বিক্রি করে থাকে। কিন্তু যখন দেখলাম এই কাঁচা ঘাস বাজারে বিক্রি করা যায় এবং বাজারে এর চাহিদা রয়েছে তখন থেকে আমার নিয়মিত এই ঘাস বিক্রি শুরু করি, তারা আরো বলেন এই ঘাস গুলো আমরা ক্রয় করে এনে বিক্রি করি না,এবং এই ঘাস গুলো আমরা চাষ ও করি না। তাই আনেকে জীবিকা নির্বাহের জন্য বেছে নিচ্ছে এই পেশা। এতে করে তারা দিন দিন আর্থিক ভাবে সাবলম্বি হচ্ছে।প্রথমে কয়েক জন কৃষক ঘাস বিক্রি করলেও এখন আনেকে যুক্ত হচ্ছে এই পেশায়।

ক্রেতাদের সাথে কথা বলে যেটি জানা যায়, যে প্রথম দিকে এই অঞ্চলে গরুর খামারের সংখ্যা আনেক কম ছিলো, কিন্তু এখন গরুর খামারে সংখ্যা বৃদ্ধি পাওয়ার এখন এই কাঁচা ঘাসের চাহিদা আনেক গুন বৃদ্ধি পেয়েছে তাই তারা নিজেদের গরুর খামারে চাহিদা মেটাতে এই বাজারে আসে ঘাস ক্র‍য় করতে , তারা আরো বলেন যে এই বাজার গুলোতে পর্যাপ্ত পরিমানে কাঁচা ঘাসের আমদানি থাকে। এছাড়া গরুর খামারিরা আরো বলছে এই কাঁচা ঘাস গরুকে খাওয়ানোর ফলে গরুর দুধ এর পরিমাণ আনেক গুন বৃদ্ধি পায়।এছাড়া গরুর স্বাস্থ্য ও আনেক ভালো থাকে তাই দিন দিন এই কাঁচা ঘাস এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

এই বিষয়ে ভূঞাপুর উপজেলা প্রাণী সম্পদ বলেন সুকুমার চন্দ্র বলেন এই অঞ্চলে যমুনার বুকে যে কাঁচা ঘাস গুলো পাওয়া যায় সেগুলো প্রাকৃতিক ভাবে জন্মায় এবং এগুলো গৃহপালিত প্রাণিকে খাওয়ানোর হলে এদের স্বাস্থ্য ভালো থাকবে, দুধের পরিমান বৃদ্ধি পাবে। তবে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে, এই সকল প্রাণী গুলোকে প্রতি তিন মাস অন্তর যেনো কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। কারণ এই প্রাকৃতিকভাবে ভাবে বৃদ্ধি পায়, এতে করে পরজীবী সংক্রমণ থাকতে পারে। তাই গৃহপালিত প্রাণীকে অবশ্যই নিয়ম অনুযায়ী কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে হবে।

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি