ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

বাউফলে গভীর রাতে বিএনপির অফিসে দুর্বৃত্তের আগুন

মাসুম বিল্লাহ( মাল্টিমিডিয়া প্রতিনিধি) বাউফল:
০৫ জানুয়ারি ২০২৫, ১৯:২২
বাউফলে পুড়ে ভস্মীভূত বিএনপি কার্যালয়

পটুয়াখালীর বাউফলে গভীর রাতে বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে কার্যালয়ের সকল আসবাবপত্র। শনিবার (৫ জানুয়ারি) রাত আড়াই টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া বাজার সংলগ্ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যালয়ের এই ঘটনা ঘটেছে। প্রায় এক মাস আগে চন্দ্রপাড়া বাজার সংলগ্ন টিনসেট ঘর নির্মাণ করে বিএনপির ওই কার্যালয় করা হয়।

মদনপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি কবিন খান ওই কার্যালয় নির্মাণ করেছিলেন।এরপর থেকেই দলীয় নেতা-কর্মীরা সেখান থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতেন। স্থানীয়রা বলছেন, রাত আনুমানিক আড়াইটার দিকে একদল দুর্বৃত্ত প্রথমে ওই কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং পরে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা দীর্ঘসময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভোররাত ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে মদনপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি কবির খান বলেন, কারা এই ঘটনার সাথে জড়িত সেটা জানি না। তবে আমাদের ধারণা, ফ্যাসিস্টের দোসররা এ ঘটনা ঘটাতে পারে। যারাই জড়িত থাকুক, তাদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি করছি। বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জে আইন অমান্য করে বাঁধ কেটে দেওয়া নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন।

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

নতুন কোচ খুঁজবে বাফুফে, আবেদন করতে পারবেন ক্যাবরেরাও

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স