ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

সদরপুরে সরকারি গাছ চুরির অভিযোগে প্যানেল চেয়ারম্যান আটক

সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ
০৭ জানুয়ারি ২০২৫, ১৮:০৯
ছবি:সংগৃহীত

ফরিদপুরের সদরপুরের ঢেউখালী ইউনিয়নের চরডুবাইল সরকারি সড়কের পাশ থেকে জোরপূর্বকভাবে প্রকাশ্যে গাছ চুরি করে নেওয়ার অভিযোগে ঢেউখালী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ মোস্তফা মৃধা কে আটক করেছে সদরপুর থানা পুলিশ। রাতেই মোস্তফার বিরুদ্ধে সরকারের পক্ষে মামলা দায়ের করেন ঢেউখালী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন। আজ মঙ্গলবার সকালে তাকে ফরিদপুর কোর্ট হাজতে সোপর্দ করে থানা পুলিশ। সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা রুবানা তানজিনের নির্দেশে কর্তণকৃত গাছ জব্দ করে সদরপুর থানায় হেফাজতে নেয় পুলিশ।

স্থানীয়দের ভাষ্য, মোস্তফা মৃধার নেতৃত্বে সোমবার দুপুর থেকে ঢেউখালী ইউনিয়নের বালিয়াহাটি আঞ্চলিক সড়কের চরডুবাইল এলাকায় গাছ কাটা শুরু হয়। কোন প্রকার সরকারি সিদ্ধান্ত ও নিলাম ছাড়াই এসব গাছ কাটছেন মোস্তফা মৃধা। এক দিনে গাছ কাটা হয়েছে ৪টা। এ ব্যাপারে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। এ ঘটনা সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা রুবানা তানজিন কে ব্যবস্থা নিতে বলেন।

এলাকাবাসীর অভিযোগ, ঢেউখালী ইউনিয়নের সাবেক এই প্যানেল চেয়ারম্যান মোস্তফা মৃধা ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনের অন্যতম ঘনিষ্ট সহযোগী ছিলেন। বিগত সময়ে এমপি নিক্সনের ছত্রছায়ায় পদ্মা-আড়িয়াল খা নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা পরিচালনাসহ এলাকায় জোর জুলুমের অভিযোগ রয়েছে। মোস্তফার বিরুদ্ধে বালু মহলের মামলাও রয়েছে। এছাড়াও ঢেউখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানের শিশুপুত্র আল রাফসান হত্যা মামলার প্রধান আসামী হিসাবে তার নাম রয়েছে।

এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন জানান, তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পরবর্তী কার্যক্রমের জন্য ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সদরপুর সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা রুবানা তানজিন জানান, প্রথমে তাকে নিষেধ করা হয়েছিল। তিনি জোরপূর্বক ভাবে গাছ কর্তন করছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি