ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

নিরপেক্ষ ও স্বাধীন সাংবাদিকতা মানুষের প্রত্যাশা অনুযায়ী হয়নি

আমার বার্তা অনলাইন:
২১ জানুয়ারি ২০২৫, ১৭:১৫
রাজশাহীতে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, নিরপেক্ষ ও স্বাধীন সাংবাদিকতা মানুষের প্রত্যাশা অনুযায়ী হয়নি। অনেকে চেষ্টা করেছেন, তারপরও মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। মানুষের প্রত্যাশা পূরণ হয়নি- সেটার কারণ কি? আমাদের সংবাদ মাধ্যমের দুর্বলতাগুলো কোথায় ছিল? গণমাধ্যমের দুর্বলতাগুলো চিহ্নিত করে গণমাধ্যম সংস্কার কমিশনের মাধ্যমে আমরা এখনো এ বিষয়ে কোনো সামগ্রিক মূল্যায়ন দাঁড় করাইনি। কোনো সুপারিশমালা তৈরি করার কাজে এখনো হাত দেইনি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যম সংস্কার কমিশনের সঙ্গে রাজশাহী বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কামাল আহমেদ বলেন, ফ্যাসিস্ট সরকারবিরোধী যে আন্দোলন হলো, সেটা অনেকেই বিপ্লব বলছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা দেখলাম গণমাধ্যমের প্রতি মানুষের আস্থার ঘাটতি। এ কারণে এক প্রকারের ক্ষোভ তৈরি হয়েছে। ক্ষোভের যে বহিঃপ্রকাশ আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। টেলিভিশন কেন্দ্র আক্রান্ত হয়েছে, সাংবাদিকরা আক্রান্ত হয়েছে, বিভিন্ন প্রেসক্লাব আক্রান্ত হয়েছে। এটা শুধুমাত্র ক্ষোভের কারণে।

তিনি আরও বলেন, আমরা এখন যেটা করছি- আমরা এখন সবার মতামত শুনছি। অংশীজনদের মতামত শুনছি। অংশীজনদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা এই মাধ্যমের সঙ্গে সরাসরি জড়িত। এর বাইরে আরেকটি বড় অংশজন হচ্ছে যারা এই সংবাদের গ্রাহক। অর্থাৎ পাঠক, স্রোতা, দর্শক। তারা কীভাবে দেখছেন, তাদের মতামত কী? এগুলো সব কিছুই আমরা জানার চেষ্টা করছি। সেই জানার অংশ হিসেবে দুটো জিনিস আমরা পাশাপাশি করেছি। একটি হচ্ছে জাতীয় জনমত সমীক্ষা। আমরা সারা দেশের মানুষের কাছে জানার চেষ্টা করেছি যে তাদের দৃষ্টিতে গণমাধ্যমের দুর্বলতাগুলো কোথায়। তারা ভবিষ্যতে কেমন গণমাধ্যম দেখতে চান। এর পাশাপাশি আমরা বিভিন্ন অংশীজন, মালিক, সম্পাদক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা বা সংবাদ শিল্পের সঙ্গে জড়িত বা গণমাধ্যম শিল্পের সঙ্গে জড়িত গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছি।

কামাল আহমেদ বলেন, সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা নিশ্চিত না হলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আশা করা উচিত না, তাই সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা নিশ্চিত করতে সরকারের কাছে সুপারিশ করবে গণমাধ্যম সংস্কার কমিশন। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলে তা প্রতিষ্ঠানকে মোকাবিলা করাসহ সাংবাদিকদের নিরাপত্তায় যথাযথ সুরক্ষা সামগ্রীও প্রতিষ্ঠানকেই সরবরাহ করতে হবে।

সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য সচিব কাজী জিয়াউল বাসেত, সদস্য শামসুল হক জাহিদ, কামরুন্নেসা হাসান, গীতি আরা নাসরিন, জিমি আমির, মোস্তফা সবুজসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশত গণমাধ্যমকর্মী অংশ নেন।

আমার বার্তা/এমই

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

কক্সবাজারের টেকনাফ উপকূল-সংলগ্ন বঙ্গোপসাগরে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৪ জেলেকে দেশে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ জন

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহণের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহতের খবর

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) এক সদস্য নিহত হয়েছেন।

হিলিতে জমে উঠেছে মসলার বাজার, দামে স্বস্তি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের হিলি বন্দর বাজারে জমে উঠতে শুরু করেছে মসলার বেচাকেনা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা

দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না : জামায়াত আমির

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ জন

শহীদের সঙ্গে বেইমানি নয়, প্রকৃত খুনিদেরই বিচার হবে: চিফ প্রসিকিউটর

গুম-খুনের রাজনীতি থেকে বেরিয়ে আশার প্রত্যাশা প্রধানমন্ত্রীর