ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

বেক্সিমকোর ১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিশাল গণসমাবেশ

আমার বার্তা অনলাইন:
২১ জানুয়ারি ২০২৫, ১৯:২১
গাজীপুরে বন্ধ ঘোষণা করা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা খুলে দিতে গণসমাবেশ করেন শ্রমিকরা

গাজীপুরে বন্ধ ঘোষণা করা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা খুলে দেওয়ার দাবিতে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে গাজীপুর মহানগরীর কাশিমপুরের সানসিটি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে একই দাবিতে গত সপ্তাহে চন্দ্রা-নবীনগর সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন শ্রমিকরা। দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন তারা।

বেক্সিমকোর একটি কারখানার ফিনিশিং কোয়ালিটি ইনচার্জ মামুনুর রশিদ জানান, দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টা থেকেই শ্রমিকরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। তিনি আরও জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত নতুন নতুন কর্মসূচি অব্যাহত থাকবে।

গণসমাবেশের আগে লিফলেট বিতরণ করে কর্মসূচির বিষয়টি প্রচার করা হয়। লিফলেটে বলা হয়, সম্মানিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক ও সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হচ্ছে, কারখানাগুলো পুনরায় চালু, ব্যাংকিং কার্যক্রম সচল এবং বকেয়া পরিশোধের দাবিতে একত্রিত হোন। আমাদের প্রতিষ্ঠানের ৪২ হাজার পরিবারের ভবিষ্যৎ রক্ষায় আমরা একযোগে কাজ করবো।

গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে বেক্সিমকোর ১৬টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে জানানো হয়, কারখানাগুলোতে নতুন ক্রয়াদেশ না থাকায় এবং প্রতিষ্ঠানটি ঋণখেলাপি হওয়ায় কার্যক্রম চালানো সম্ভব নয়।

প্রতিষ্ঠানগুলোর মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। শ্রমিকদের মতে, বন্ধ হওয়া কারখানাগুলোর কারণে প্রায় ৪২ হাজার পরিবারের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। এখন তাদের একমাত্র দাবি কারখানাগুলো পুনরায় চালু করা। শ্রমিকরা তাদের দাবি মেনে নিয়ে কারখানা খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

আমার বার্তা/এমই

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) এক সদস্য নিহত হয়েছেন।

হিলিতে জমে উঠেছে মসলার বাজার, দামে স্বস্তি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের হিলি বন্দর বাজারে জমে উঠতে শুরু করেছে মসলার বেচাকেনা।

গাজীপুরে পাঁচ খুনের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন কন্যাসন্তান ও শ্যালককে গলা কেটে নির্মমভাবে হত্যা করে পালিয়ে গেছেন ট্রাকচালক

ঈশ্বরদীতে প্রধান ফটকে তালা দিয়ে ইপিজেড শ্রমিকদের বিক্ষোভ

পাবনার ঈশ্বরদী ইপিজেডে প্রধান ফটকে তালা দিয়ে পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কারখানার সামনে বিক্ষোভ ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী

 বাঘাবাড়ি ডিপোতে সক্রিয়  "তেলচোর  সাদেকীন সিন্ডিকেট" নেপথ্যে জি এম এইচ আর মাসুদুল 

সীমান্তে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্টে বিজিবি

জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শিক্ষামন্ত্রী

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

হিলিতে জমে উঠেছে মসলার বাজার, দামে স্বস্তি

ব্যবসা ও রাজনীতির যোগসাজশের প্রভাব গণমাধ্যমের স্বাধীনতার ওপর পড়ছে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

স্কুলপড়ুয়া শিশুর জন্য যে পুষ্টি উপাদানগুলো জরুরি

গাজীপুরে পাঁচ খুনের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

গণতান্ত্রিক সংস্কৃতি ছাড়া সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা সম্ভব নয়: কামাল আহমেদ

দেশেই তৈরি হবে ডেঙ্গু ও হামের টিকা, কমবে অ্যান্টিভেনম সংকট

কলেজছাত্র ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলার সাড়ে ১৩ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে গেলো যুক্তরাষ্ট্র

জনপ্রিয় নয়, বিচারকদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ আইনমন্ত্রীর

বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে কোচ ডেভিড হেম্পের

চিকিৎসার জন্য যুক্তরাজ্য গেলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ফখরুল-তামিম-ফাতেমাসহ ১৫ জন

বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী, মৃত্যু ১২ জনের

ঈশ্বরদীতে প্রধান ফটকে তালা দিয়ে ইপিজেড শ্রমিকদের বিক্ষোভ