ই-পেপার শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

নিকলীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আলমগীর হোসেন(মাল্টিমিডিয়া প্রতিনিধি) নিকলী :
২২ জানুয়ারি ২০২৫, ১৮:৪১
ছবি:সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলী উপজেলার আওয়ামীলীগ নেতা আল আমিনকে (৩৮) বিস্ফোরক মামলায়

গ্রেফতার করেছে র‌্যাব। উত্তরা র‍্যাব-১, কিশোরগঞ্জ র‍্যাব-১৪ ক্যাম্পের সদস্যরা রবিবার বিকাল সাড়ে ৩ টার দিকে যৌথ অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নং সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আওয়ামী নেতা সাবেক সাংসদ আফজালের একান্ত সহচর ও নিকলী উপজেলার পূর্বগ্রাম গ্রামের গোলাপের ছেলে এবং নিকলী উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক।

র‍্যাব সূত্র জানায়, গত ১৯ জুলাই নিকলী উপজেলার নতুন বাজারগামী রাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা গণমিছিল বের হওয়া মিছিলে আল আমিনসহ কতিপয় দুষ্কৃতিকারী হামলা করে। তাদের হামলায় অনেকেই গুলিবিদ্ধ হয়ে আহত হন। আল আমিনসহ অন্যরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। আশেপাশের দোকানপাটেও তারা ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে। এ বিষয়ে হামলার ঘটনায় শাহ আলম বাদী হয়ে গত ৭ সেপ্টেম্বর বিস্ফোরক আইনে নিকলী থানায় একটি মামলা দায়ের করেন।

র‍্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম জানান, মামলার পরিপ্রেক্ষিতে র‌্যাব কিশোরগঞ্জ ক্যাম্প ছায়াতদন্ত এবং জড়িতদের গ্রেফতারে পদক্ষেপ গ্রহণ করে। রবিবার বিকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নং সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ ব্যাপারে নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন বলেন,হামলার ঘটনায় শাহ আলম বাদী হয়ে গত ৭ সেপ্টেম্বর বিস্ফোরক আইনে নিকলী থানায় একটি মামলা দায়ের করেন।

র‍্যাব-১ উত্তরা ও র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা রবিবার বিকাল সাড়ে ৩ টার দিকে যৌথ অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নং সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে নিকলী থানায় হস্তান্তর করা হয়। ২০জানুয়ারী সকাল ৯ টায় কিশোরগঞ্জে জেল হাজতে প্রেরণ করা হয়।

আশুলিয়ায় যুবদল নেতা ও বৈষম্যবিরোধী মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ককটেলসহ ঢাকা জেলা যুবদলের

রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু, আহত ১২

রংপুরের পীরগঞ্জে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। শুক্রবার

মুন্সিগঞ্জ ৩ আসনে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি ভোট যুদ্ধ

জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে মুন্সিগঞ্জ ৩ আসনে জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনীত ধানের শীষ প্রতীক

হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে: রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ইসলামের পক্ষে ঝুঁকি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদসহ ৩৫ প্রস্তাবনা বিএনপির

ফ্যামিলি কার্ড চালুসহ বিএনপির ইশতেহারে প্রধান ৯ প্রতিশ্রুতি

আশুলিয়ায় যুবদল নেতা ও বৈষম্যবিরোধী মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

তারেক রহমানের পক্ষে গুলশান থানায় গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের প্রচার-প্রচারণা

সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও

ঢাকার সমাবেশ বাতিল, বিকল্প কর্মসূচিতে বক্তব্য দেবেন তারেক রহমান

মড়ার উপর খাঁড়ার ঘা, বড় শাস্তি পেল হামজা চৌধুরীর লেস্টার

ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু

ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে আরেকটি ৫ আগস্ট ঘটে যাবে

রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু, আহত ১২

সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল

সোনার দাম ভরিতে কমলো ৭ হাজার ৬৪০ টাকা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জবিতে শিবিরের ইয়ুথ আইডিয়া কনটেস্ট

পুরান ঢাকার ব্যস্ত গলিপথ ঘুরে চা-বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত

প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভায় ডিজিটাল জালিয়াতি প্রমাণিত

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন সড়কে বসেছে ইনকিলাব মঞ্চ, অবস্থান যমুনার সামনেও

আন্দোলনকারীদের যমুনার সামনে থেকে সরিয়ে দিয়েছে পুলিশ

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ২১৬ সন্ত্রাসী নিহত

পে স্কেল দাবিতে যমুনার সামনে সংঘর্ষে আহত ১৪