ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

কারিগরি শিক্ষা দেশের জন্য অনবদ্য ভূমিকা রাখতে পারে: আসিফ নজরুল

নিজস্ব প্রতিনিধি:
২৫ জানুয়ারি ২০২৫, ১৭:৪১

কারিগরি শিক্ষা দেশের জন্য অনবদ্য ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিনোদপুর এলাকায় অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালীন সময়ে ড. আসিফ নজরুল প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রদের কারিগরি শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও বিদেশে কর্মসংস্থানে যোগানের মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থাকে আরো সমৃদ্ধ এবং উন্নত করে গড়ে তোলার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রাখার আহ্বান জানান।

এসময় তিনি বলেন, ছাত্রছাত্রীদের কারিগরি শিক্ষা দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন এবং সমৃদ্ধি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।কারিগরি শিক্ষা দেশের জন্য অনবদ্য ভূমিকা রাখতে পারে। কারিগরি শিক্ষার মাধ্যমে প্রজন্মের দক্ষতা বৃদ্ধি হলে দেশের সামগ্রিক উন্নয়নও ত্বরান্বিত হবে।

তিনি আরোও বলেন,কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুততার সঙ্গে সম্ভব হবে। এটি শুধু দেশের উন্নতি নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে।

পরিদর্শনকালে তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জনাব রুহুল আমিন, মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা, সিংগাইর সার্কেল জোনের এএসপি নাজমুল হাসান, সিংগাইর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হাজরা খাতুন, সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, সিংগাইর থানার ভারপ্রাপ্ত অফিসার জাহিদুল ইসলাম, অত্র প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সহ আরো অনেকে।

আমার বার্তা/এমই

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি