ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

ইন্দুরকানীতে গভীর রাতে সিঁদকেটে ঘরে ঢুকে মা-মেয়ে সহ তিন জনকে কুপিয়ে জখম

মোঃ আরিফুল ইসলাম(মাল্টিমিডিয়া প্রতিনিধি) ইন্দুরকানী :
২৫ জানুয়ারি ২০২৫, ১৮:২৯
ঘরে ঢুকে মা-মেয়ে সহ তিন জনকে কুপিয়ে জখম

পিরোজপুরের ইন্দুরকানীতে গভীর রাতে সিঁদকেটে ঘরে ঢুকে মা-মেয়ে সহ তিন জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপশাবুনিয়া গ্রামের মৃধারহাট এলাকায় গতকাল বুধবার (২২ জানুয়ারি) রাতে জেলে জাহাঙ্গীর হোসেনের বসত বাড়িতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মারুফ হোসেন বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। গুরুতর আহতরা হলেন জাহাঙ্গীর হাওলাদারের স্ত্রী জেসমিন বেগম (৪৫), মেয়ে জুয়েনা (১৩) এবং নাতি ইয়েনা (১২)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবা গত রাত আনুমানিক ৩ টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপশাবুনিয়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের বাড়িতে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দল সিঁদকেটে ঘরের ভিতরে ঢুকে মা, মেয়ে ও নাতিকে মুখ বেঁধে কুপিয়ে গুরুতর যখম করে পরে পালিয়ে যায়।

এ সময় আহতদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করলে পরব উন্নত চিকিৎসার জন্য আজ বৃহস্পতিবার সকালে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

তবে আহত জেসমিন বেগমকে মাথা ও মুখমন্ডলে এলোপাথারি ভাবে কোপানোর কারনে তার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছে স্বজনরা। আবু হানিফ নামে আহতের এক নিকট আত্মীয় জানান, চুরি কিংবা অন্য কোন খারাপ উদ্দেশ্যে দুর্বৃত্তের দল ঘরে ঢুকে পড়ে। হয়ত ঘরের লোকজন তাদেরকে চিনে ফেলায় কুপিয়ে যখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায় । ঘটনার সময় বাড়িতে আহত ওই তিনজন ছাড়া কোন পুরুষ লোক ছিল না।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ হোসেন বলেন, জাহাঙ্গীর হাওলাদারের ঘরে গভীর রাতে সিঁদকেটে ঢুকে মা-মেয়ে সহ তিন জনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জে আইন অমান্য করে বাঁধ কেটে দেওয়া নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন।

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

নতুন কোচ খুঁজবে বাফুফে, আবেদন করতে পারবেন ক্যাবরেরাও

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স