ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

গাজীপুরে দুই কারাগারের দুই কয়েদির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৭

গাজীপুরের দুটি কারাগারের দুজন কয়েদি মারা গেছেন। গতকাল সোমবার রাতে তাঁদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। একজনের মৃত্যু হয়েছে গাজীপুর জেলা কারাগারে ও অপরজন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এ মারা যান।

গাজীপুর জেলা কারাগারে মারা যাওয়া কয়েদির নাম ওমর ফারুক (৩৩)। তিনি জেলার কাপাসিয়া উপজেলার টোকা ইউনিয়নের বীর উজ্জলী গ্রামের আলমগীর হোসেনের ছেলে। ওমর ফারুক দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-১-এ মারা যাওয়া কয়েদির নাম দুলাল উদ্দিন (৫২)। তিনি কাপাসিয়ার কেন্দুয়াব গ্রামের মহিন উদ্দিনের ছেলে।

দুই কয়েদির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার।

কারাগার সূত্রে জানা গেছে, ওমর ফারুক ২০১৯ সালে কাপাসিয়া থানার একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। সম্প্রতি তিনি কারাগারের ভেতরে কারা কর্মকর্তাকে মারধর করার কারণে আরও একটি মামলায় আসামি ছিলেন। অপর দিকে, দুলাল উদ্দিন কাপাসিয়া থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি হিসেবে কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন।

গাজীপুর জেলা কারাগার সূত্র জানিয়েছে, গতকাল সোমবার দিবাগত রাতে কারাগারের একটি সেলে কম্বল পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওমর ফারুক। বিষয়টি কারারক্ষীরা টের পেয়ে তাঁকে প্রথমে কারা অভ্যন্তরে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক রোগী মারা গেছেন বলে জানান। কর্তব্য চিকিৎসক তাঁর মৃত্যুর সনদে ‘ব্রড ডেথ’ বলে উল্লেখ করেছেন।

জানা গেছে, ২০১৯ সালের একটি মামলায় ওমর ফারুককে দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। তিনি গত ২৫ জানুয়ারি থেকে কারাগারে ছিলেন। ২৯ জানুয়ারি কারাগারের ভেতরে কেস টেবিলে সার্জেন্ট ইনস্ট্রাক্টর ফয়েজ উদ্দিনের ওপর হামলা করে রক্তাক্ত করেন। এ ঘটনায় গাজীপুর সদর মেট্রো থানায় তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা হয়।

গাজীপুর জেলা কারাগারের জেলার রফিক কাদের বলেন, কয়েদির মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

এদিকে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এ সোমবার রাত ১১টার দিকে কয়েদি দুলাল উদ্দিন বৃকে ব্যথা অনুভব করেন। তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর জেলার তরিকুল ইসলাম কয়েদির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

তরিকুল ইসলাম বলেন, দুলাল মিয়া কাপাসিয়া থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। বেশ কয়েকবার তাঁকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানো হয়। সর্বশেষ তিনি গত বছরের ১৮ ফেব্রুয়ারি এই কারাগারে আসেন। গতকাল রাত ১১টার দিকে দুলাল বুকে ব্যথা অনুভব করলে প্রথমে কারা হাসপাতালে তাঁর চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার বলেন, মারা যাওয়া দুই কয়েদির লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। তাঁদের লাশের ময়নাতদন্তের করা হবে। ওই প্রতিবেদন পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আমার বার্তা/এমই

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের

ফেনীর ফুলগাজী সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তির

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

জামালপুরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন

খাল খননের মাধ্যমে সারাদেশে অবৈধ দখল মুক্ত হবে: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন। জনস্বার্থে

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমানঘাঁটির ঘোষণা

দেশের উত্তরাঞ্চলের যোগাযোগ, অর্থনীতি ও সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানসম্পন্ন বিমানবন্দরে উন্নীত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের

ইরান সংঘাতে পারস্য উপসাগরে আটকা পড়েছে প্রায় ১৫০০ জাহাজ: আইএমও

পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত ঘোষণা, মমতার ১৫ বছরের শাসনের অবসান

মাইলফলক গোলে দলকে বড় জয় উপহার রোনালদোর

মিরপুরে রাওয়ালপিন্ডির সুখস্মৃতি ফেরানোর লড়াই বাংলাদেশের

ট্রাম্পের ১০ শতাংশ ‘বেইসলাইন শুল্ক’ অবৈধ: মার্কিন আদালত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বাড়বে গরম

২৩ দিন পর আবারও ইস্টার্ন রিফাইনারীতে উৎপাদন শুরু

ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, আলোচনায় মাদক ও সন্ত্রাস দমন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

ইরানে হামলার পর ট্রাম্প বললেন যুদ্ধবিরতি এখনো বহাল

দে‌শের পথে বৃষ্টির মরদেহ, ঢাকায় পৌঁছাবে শনিবার

৮ মে ঘটে যাওয়া নানান ঘটনা

ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা

অনেক সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় যাবে: বাণিজ্যমন্ত্রী

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

সিঙ্গাপুর থেকে আসছে ৩ কার্গো এলএনজি, ব্যয় ২১৮৬ কোটি টাকা

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি