ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

গলাচিপায় নারীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন

সাফায়েত রহমান আবির, গলাচিপা :
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৬
ছবি : সংগৃহীত

সারাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পটুয়াখালীর গলাচিপায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ) সকাল ১১টায় সর্বস্তরের শিক্ষার্থী ও সাধারণ জনগণের আয়োজনে দিঘীর পাড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর মঞ্চে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান ও দাবি সম্বলিত পোস্টার, ফেস্টুননিয়ে অংশ নেয়। এর আগে গলাচিপা থানার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, সাধারণ শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের জনগণ সংহতি প্রকাশ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধি তানজিলা ইসলাম শিমু, উম্মে হাবিবা ওয়াফা, ইশরাত জাহান অহনা।

গলাচিপা সরকারি কলেজের শিক্ষার্থী নাঈমা হক মেঘলা, ছাত্রদলের রিসাত রায়হান, ছাত্রশিবিরের কাজী খায়রুল হাসান, ইসলামি আন্দোলন বাংলাদেশের মো. রকিবুল ইসলাম ও কবি নজরুল কলেজের শিক্ষার্থী কাজী শাওন।

এসময় বক্তারা নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান, তারা বলেন, দেশজুড়ে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে, প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

যৌন নিপীড়ন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। বক্তারা আরও বলেন "আমরা চাই, আমাদের মা-বোনেরা যেন নিরাপদে চলাচল করতে পারে। আর কোনো নারী যেন নির্যাতনের শিকার না হয়।

প্রশাসনকে আরও কঠোর হতে হবে।" মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সচেতন নাগরিক ও অভিভাবকরা। তারা সবাই একসুরে নারীদের প্রতি চলমান সহিংসতা বন্ধের দাবি জানান।

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জে আইন অমান্য করে বাঁধ কেটে দেওয়া নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন।

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

নতুন কোচ খুঁজবে বাফুফে, আবেদন করতে পারবেন ক্যাবরেরাও

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স