ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

রাঙ্গাবালীতে মহিষ চোর সিন্ডিকেট সদস্য আটক

হুমায়ুন কবির খোকন(মাল্টিমিডিয়া প্রতিনিধি) রাঙ্গাবালী :
০৪ মার্চ ২০২৫, ২১:৩১
ছবি : সংগৃহীত

পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলায় বুনো মহিষের মাংস নিজেদের মধ্যে ভাগ বাটোরার সময়ে হাতেনাতে আটক হয়েছেন মহিষ চোর সিন্ডিকেটের সদস্য ইসরাফিল শিকদার (৩৫)। উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চর আন্ডা গ্রামের বাসিন্দা আলী আহম্মেদ শিকদারের ছেলে ইসরাফিলকে প্রায় ৫ কেজি বুনো মহিষের মাংস ও চামড়া সহ সোমবার দুপুরে নিজ বাসা থেকে আটক করা হয়। এ ঘটনায় সোনার চর বিট কর্মকর্তা বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে বলা হয়, সোনার চর বিটে বন বিভাগের মালিকানাধীন বুনো মহিষ এর আগেও স্থানীয় কাইয়ুম শিকদারের ট্রলার যোগে এসে আসামীরা চুরি করার তথ্য রয়েছে। এবারও একই কায়দায় ট্রলার যোগে ১১ জনের একটি চোরের সিন্ডিকেট বনে প্রবেশ করে একটি মহিষ ফাদে আটকে জবাই করে পার্শ্ববর্তী চর আন্ডায় আসামীদের নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে চুরি করা মহিষের মাংস ভাগবাটোয়ারা হচ্ছে এমন সংবাদ পেলে পুলিশের সহায়তায় ১নং আসামী ইসরাফিল শিকদারকে ৫ কেজি মাংস এবং চামড়া সহ হাতেনাতে আটক করতে সক্ষম হন।

মামলার অন্য আসামীরা হলেন, কামাল শিকদার(৫০), আমজাদ মল্লিক (৩৫), মোহাম্মদ খা (৩৫), কাওসার খান (৩২), মামুন খান (২৪), মো: ইদ্রিস (৬৫), বাদল প্যাসা(৩৬), জাহেদ শিকদার (৪৫), বাবুল হাওলাদার (৪২)। আসামীরা সবাই চরমোন্তাজ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা।

এবিষয়ে সোনার চরের বিট কর্মকর্তা একেএম ফজলুল হক বলেন, লোকবল সংকট ও দুর্গম বনের গভীরে মহিষ চুরির সাথে জড়িতরা প্রভাবশালী হওয়ায় এতদিন এদের ধরতে পারিনি। আজ সংবাদ পাওয়ার সাথে সাথে রাঙ্গাবালী পুলিশের সহায়তায় চক্রের একজনকে আটক করতে সক্ষম হয়েছি। মহিষ চুরিতে ইসরাফিল যাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে শুধু তাদের বিরুদ্ধেই আমি বাদি হয়ে মামলা করেছি।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ এমারৎ হোসেন বলেন, বুনো মহিষ চুরিতে জড়িত এই সিন্ডিকেটের ওপর বেশ কিছুদিন নজরদারির পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটকৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসা বাদে বুনো মহিষের মাংসের বিষয়টি স্বীকার করেছে এবং তার সাথে সম্পৃক্ত আরো দশজনের নাম বলেছে। চক্রের সকল সদস্যকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত থাকবে।

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জে আইন অমান্য করে বাঁধ কেটে দেওয়া নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন।

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

নতুন কোচ খুঁজবে বাফুফে, আবেদন করতে পারবেন ক্যাবরেরাও

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স