ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

বাউফলের পৃথক স্থান থেকে দু'জনের লাশ উদ্ধার

আল আমিন আকন (মাল্টিমিডিয়া প্রতিনিধি) বাউফল :
১৫ মার্চ ২০২৫, ১৬:২৫
ছবি : সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে পৃথক স্থান থেকে দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার বিকেলে উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের কাঞ্চন খাঁ বাড়ির নজরুল খানের মেয়ে কুমকুম আক্তারের লাশ (১৪) উদ্ধার করা হয়। কুমকুম পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বিকেলে পরিবারের লোকজন ঘরের আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় কুমকুমকে দেখে চিৎকার শুরু করেন।

পরে স্হানীয়রা পুলিশ খবর দিলে ওই বাড়িতে গিয়ে কুমকুমের লাশ উদ্ধার করে।এর আগে ভোরে একই ইউনিয়নের ডালিমা ব্রিজ সংলগ্ন গুচ্ছগ্রাম থেকে জাহিদুল ইসলাম (২২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ভোর রাতে সেহেরি খেয়ে নামাজ আদায় করেছিলেন জাহিদুল। সকাল ৭টার দিকে পরিবারের লোকজন ঘরের পেছনে কাঁঠাল গাছের সঙ্গে গলায় রশি বাঁধা অবস্থায় জাহিদুলকে দেখে চিৎকার শুরু করেন। পরে দ্রুত জাহিদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেন জাহিদুল। তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা।

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, দু’জনের লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে ।

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জে আইন অমান্য করে বাঁধ কেটে দেওয়া নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন।

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

নতুন কোচ খুঁজবে বাফুফে, আবেদন করতে পারবেন ক্যাবরেরাও

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স