ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

সরাইলে স্ত্রীর মামলায় স্বামীর গ্রেফতারি পরোয়ানা

আতিকুল ইসলাম(মাল্টিমিডিয়া প্রতিনিধি) সরাইল :
১৬ মার্চ ২০২৫, ২০:৩৭
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যৌতুকের জন্যে স্ত্রীকে শারিরীক ও মানসিক নির্যাতন এবং তার অনুমতি ব্যতীত তারই আপন চাচাতো বোনকে বিয়ে করার অপরাধে স্ত্রীর দায়ের করা মামলায় স্বামী ইউনুছ মিয়া (২৮) ও তার সহযোগী আরাফাত মিয়া (২১) নামে দুই যুবকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

আসামি ইউনুছ মিয়া (২৮) সরাইল সদর ইউনিয়নের মোগলটুলা এলাকার মৃত ফারুক মিয়ার ছেলে। বর্তমানে তিনি রাজধানীর খিলক্ষেত এলাকার বাসিন্দা। অপর আসামি আরাফাত মিয়া কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি এলাকার মৃত বশির মিয়ার ছেলে।

জানা গেছে, গতবছরের ১০ ই নভেম্বর বাদী হয়ে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী সরাইল সদর ইউনিয়নের বড্ডাপাড়া এলাকার আরব আলীর মেয়ে রুমা বেগম।

এজাহার সূত্রে জানা যায়, গত ২০২৩ সালের জুলাই মাসে আসামি ইউনুছ মিয়ার সঙ্গে বাদী রুমা বেগমের বিবাহত সম্পন্ন হয়। বিবাহের সময়ে নগদ ও আসবাবপত্র মিয়ে প্রায় আড়াই লক্ষ টাকা যৌতুক দেওয়া হয় ইউনুছকে। তবে স্ত্রীর আপন চাচাতো বোনের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হওয়ার পর থেকে স্ত্রীকে ব্যবসার অজুহাতে নানা সময়ে আরও ৩ লাখ টাকা যৌতুক দাবি করে বিভিন্ন সময়ে নির্যাতন করে আসছিল সে। এক পর্যায়ে স্ত্রীকে একটি কন্যা সন্তান'সহ বাড়ি থেকে বের করে দিয়ে পরকিয়া প্রেমিকাকে নিয়ে পলাতক অবস্থায় বিয়ে করে ইউনুছ। পরবর্তীতে বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী রুমা।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল হাসান বলেন, আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

কক্সবাজারের টেকনাফ উপকূল-সংলগ্ন বঙ্গোপসাগরে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৪ জেলেকে দেশে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ জন

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহণের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহতের খবর

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) এক সদস্য নিহত হয়েছেন।

হিলিতে জমে উঠেছে মসলার বাজার, দামে স্বস্তি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের হিলি বন্দর বাজারে জমে উঠতে শুরু করেছে মসলার বেচাকেনা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা