ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

কয়রায় বিশুদ্ধ খাবার পানির সংকট

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
১৬ মার্চ ২০২৫, ২১:২৪
ছবি : প্রতিনিধি

খুলনার উপকূল কয়রা উপজেলার বিভিন্ন এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট চারদিকে লবণ পানি বেষ্টনী এ এলাকা গুলোতে বিশুদ্ধ খাবার পানির হাহাকার তিব্র হচ্ছে। গত এক সপ্তাহ নাগাদ উপজেলার মহেশ্বরী পুর ইউনিয়নের তেঁতুল তলার চর, হায়াত খালি, চারের কোনা, মহারাজ পুর ইউনিয়নের উত্তর মঠবাড়ি, দক্ষিণ মঠবাড়ি, কয়রা সদরের গোবরা- ঘাঁটা খালি,৪নং কয়রা,৫নং কয়রা ৬ নং কয়রা উওর বেদকাশির কাটমারচর,পাথর খালি,শাকবাড়িয়া, দক্ষিণ বেদকাশির ছোটো আংটি হারা, জোড় শিং, গোল খালি।

জোড় শিং গ্রামের মোঃ মোস্তফা বলেন ঘূর্ণিঝড় আম্ফানে বেড়িবাঁধ ভেঙে আমাদের এলাকায় লবণ পানি প্রবেশ করে প্রায় ৩ বছর ধরে পানি বন্দী হয়ে থাকি। তারপর লবণ পানি যখন নিষ্কাসন হয়ে যায় তারপর থেকে এলাকার যতগুলো গভীর নলকূপ(টিউব অয়েল) গুলোতে লবণ পানি উঠছে।পুকুরের পানিও দূষিত পান করা যাচ্ছে না। ঐপানি খেয়ে বৃদ্ধ, শিশু সহ অসুস্থ হচ্ছে অনেকেই।

৬ নং কয়রা গ্রামের মোল্যা শাহাবুদ্দিন আহমেদ বলেন আমাদের এলাকায় কোনো টিউব অয়েল গুলোতে মিষ্টি পানি উঠেনা। অনেক সময় মিষ্টি পানির জন্য গভীর নলকূপ পুতে মিষ্টি পানি পাওয়া যাচ্ছেনা। এই এলাকায় একটি খাবার পানির পুকুর আছে, পুকুরের চারিপাশে কোনো ঘেরা,বেড়া নেই, একটি ফিল্টার আছে পুকুরের পানি দূষিত হওয়ায় ঐপানি আর কেও ব্যবহার করেনা। এখানে বিশুদ্ধ সুপিও পানি পাওয়া যায়না। পাশের গ্রাম ৫ নং কয়রায় একটি পুকুর আছে ঐ পুকুর থেকে প্রতিদিন প্রায় ৫ টি গ্রামের মানুষ এখন থেকে পানি নিয়ে ব্যবহার করে থাকে।

তাবে পুকুর টি সংরক্ষণের জন্য বরাদ্দ থাকলেও পুকুর টি সংরক্ষণ করা হয়নি দুটি ফিল্টার আছে তাও অকেজো হয়ে পড়ে আছে। লজিক প্রকল্পের আওতায় কয়েকটি পানির প্ল্যান আছে খোঁজ নিয়ে জানা গেছে প্ল্যানে পানি আছে। তবে সাধারণ মানুষের জন্য ব্যবহারের কথা থাকলেও সেটা পাচ্ছেনা সাধারণ মানুষ এমন অভিযোগ পাওয়া গেছে স্থানীয় সুত্রে। আকিজ ট্রাস্টের কয়রা উপজেলার বিভিন্ন এলাকায় কিছু গন জলধারা আছে। তবে সেগুলো তে সংকলন হচ্ছেনা। বিগত সময় স্থানীয় সরকার ও বিভিন্ন এনজিও সংস্থা বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পানির টেংকি দিলেও সেগুলো যাদের কে দেওয়ার কথা তাঁরা পায়নি। তৎকালীন সময় আওয়ামী লীগের এমপি, চেয়ারম্যান, মেম্বার ও আওয়ামী লীগের স্থানীয় প্রভাব শালী নেতাদের সহযোগিতায় ২হাজার,৪ হাজার, ৫ হাজার অর্থের বিনিময়ে টেংকি দেওয়া হয়।

এবিষয় কয়রা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল এস্তেয়াক বলেন বিশুদ্ধ খাবার পানির জন্য আমরা পানির টেংকি বিতরন করছি। অর্থের বিনিময়ে পানির টেংকি দেওয়ার বিষয় টি আমি জানিনা তবে স্থানীয় জনপ্রতিনিধি দের কাছে খোঁজ নিয়ে দেখতে হবে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ জন

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহণের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহতের খবর

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) এক সদস্য নিহত হয়েছেন।

হিলিতে জমে উঠেছে মসলার বাজার, দামে স্বস্তি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের হিলি বন্দর বাজারে জমে উঠতে শুরু করেছে মসলার বেচাকেনা।

গাজীপুরে পাঁচ খুনের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন কন্যাসন্তান ও শ্যালককে গলা কেটে নির্মমভাবে হত্যা করে পালিয়ে গেছেন ট্রাকচালক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা

দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না : জামায়াত আমির

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ জন

শহীদের সঙ্গে বেইমানি নয়, প্রকৃত খুনিদেরই বিচার হবে: চিফ প্রসিকিউটর

গুম-খুনের রাজনীতি থেকে বেরিয়ে আশার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

মেসির মতে তিনটি দেশ ২০২৬ বিশ্বকাপের শীর্ষ ফেভারিট

শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী

 বাঘাবাড়ি ডিপোতে সক্রিয়  "তেলচোর  সাদেকীন সিন্ডিকেট" নেপথ্যে জি এম এইচ আর মাসুদুল 

সীমান্তে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্টে বিজিবি

জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শিক্ষামন্ত্রী

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

হিলিতে জমে উঠেছে মসলার বাজার, দামে স্বস্তি

ব্যবসা ও রাজনীতির যোগসাজশের প্রভাব গণমাধ্যমের স্বাধীনতার ওপর পড়ছে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

স্কুলপড়ুয়া শিশুর জন্য যে পুষ্টি উপাদানগুলো জরুরি

গাজীপুরে পাঁচ খুনের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

গণতান্ত্রিক সংস্কৃতি ছাড়া সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা সম্ভব নয়: কামাল আহমেদ

দেশেই তৈরি হবে ডেঙ্গু ও হামের টিকা, কমবে অ্যান্টিভেনম সংকট