ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে সালথায় খেলাফত যুব মজসিল এর বিক্ষোভ

সাজ্জাদ হোসেন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
২০ মার্চ ২০২৫, ২২:০৫
ছবি : প্রতিনিধি

যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বর হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সালথা উপজেলা খেলাফত যুব মজসিল।

বৃহস্পতিবার ‌(২০ মার্চ) ফিলিস্তিনীদের উপর বর্বর ইসরাইলিদের হামলা ও ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে বিকেল চারটায় ‌ উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।

সালথা উপজেলা খেলাফত যুব মজলিস এর উদ্যোগে সংগঠনের সভাপতি মাওলানা আবুল হাসান এর সভাপতিত্বে সালথা বাজার হতে উপজেলা মডেল মসজিদ পর্যন্ত এক বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তীতে মডেল মসজিদ প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন ,বাহিরদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ আকরাম আলী সাহেব, সালথা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি মফিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা সালাউদ্দিন আহমেদ, প্রকাশনা সম্পাদক মিঠুন ইসলাম প্রমূখ । এ সময় সংগঠনের অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন‌।

এসময় উপস্থিত বক্তারা বলেন, আজ আমার ফিলিস্তিনি ভাই বোনরা খোলা আকাশের নীচে ঘুমাচ্ছে, অন্যহীন, বস্ত্রহীন, চিকিৎসাবিহীন এক মানবেতর জীবন যাপন করছে। প্রতিটি মুহূর্তে তাদের সামনে বোমা হামলা হচ্ছে, নারী শিশুরা বন্দুকের নলের মুখে জীবন কাটাচ্ছে। চোখের সামনে নিজের মা বোন আত্মীয় স্বজন ইসরায়েলী নৃশংস হামলায় শহীদ হচ্ছে সব হারিয়ে দিশেহারা আমার ফিলিস্তিনের ভাই বোনরা।

এক সেকেন্ড পর পৃথিবীর আলোর মুখ দেখবে কিনা সেই নিশ্চিয়তা নাই। এই নৃশংস চিত্র দেখে আমরা আর ঘরে বসে থাকতে পারছি না আমাদের শরীরে রক্ত প্রবাহ থেমে যাচ্ছে। হে মহান আল্লাহ! আপনি আমাদের সাহায্য করুন,আমরা আর ধৈর্য ধরতে পারছি না বিশ্বের সকল মুসলিমদের এক দেহ এক প্রাণ।

আমরা এই মূহুর্তে ফিলিস্তিনে গিয়ে প্রতিবাদ করতে না পারলেও আমরা আজকে থেকে ফিলিস্তিনি পণ্য বয়কটের মধ্য দিয়ে প্রতিবাদ অব্যাহত রাখব। ফিলিস্তিনের মুসলমানরা যতদিন পর্যন্ত স্বাধীন হতে পারবে না আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

যেই টাকা দিয়ে অস্ত্র বারুদ সরবরাহ করে আমার ফিলিস্তিনি ভাই বোনদের প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে আমরা তাদের পণ্য ক্রয় করে তাদের ফান্ড শক্তিশালী করতে পারিনা। ইসরাইলি পণ্য আমাদের বয়কট করতে হবে।

বক্তারা আরও বলেন, ভারতের মুসলমানরা প্রতিনিয়ত বৈষম্যের স্বীকার হচ্ছে। স্বাধীনভাবে ইসলাম ধর্ম পালন করতে পারছে না। বিভিন্ন জায়গায় তারাবীর নামাজে, জুমার নামাজ, উগ্র হিন্দু সম্প্রদায় কর্তৃক সাম্প্রদায়িক হামলা হয়েছে। মুসলমানদের মসজিদ গুলো ভেঙে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আমাদের মা বোনরা উগ্র হিন্দু কর্তৃক ভারতের প্রতিটি জায়গায় ধর্ষণের স্বীকার হচ্ছে।

ভারতের হিন্দুত্ব বাদী নরেন্দ্র মোদি সরকার প্রকাশ্যে এগুলোর মদদ দিয়ে যাচ্ছে এবং রাষ্ট্রেীয় মদদে সাম্প্রদায়িক হামলা হচ্ছে যা সভ্যতার চূড়ান্ত অধঃপতন বলে আমরা মনে করি। ইসলাম শান্তির ধর্ম আমরা সব ধর্মের মানুষকে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে অভ্যস্হ কিন্তু ভারতের সরকার প্রতিনিয়ত মুসলিম নিধন কার্যক্রমে এগিয়ে যাচ্ছে অনেক জায়গায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গনহত্যা পর্যন্ত ভারত সরকার চালিয়েছে। গরুর গোস্ত খাওয়াকে কেন্দ্র করে আমার এক বোনকে জিহবা সিলাই করে দিয়েছিল উগ্র হিন্দুরা। সম্প্রতি ভারতের নাগপুরে যে ধরনের ঘটনা ঘটেছে তাতে সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে সভ্যতার চূড়ান্ত অধঃপতন হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দেশব্যাপী সর্বস্তরের জনগণকে প্রতিবাদ অব্যাহত রাখার আহবান জানাচ্ছি।

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি