ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

সিঙ্গাইরে বিএনপির দুইগ্রুপের সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
২২ মার্চ ২০২৫, ০০:৩৫
ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জের সিঙ্গাইরে একটি প্রতিষ্ঠানের নির্মাণ কাজ পাওয়া নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা(চন্দনপুর) গ্রামে গত ১৭ মার্চ ব্লাজন ট্রিমস্ এন্ড প্যাকেজিং লিমিটেড ফ্যাক্টরির পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ব্লাজন ফ্যাক্টরির ঠিকাদার ও বিএনপি নেতা মোঃ ফারুক হোসেনের পক্ষ থেকে থানায় চাঁদাবাজি ও মারামারির মামলা করেন তার খালাতো ভাই মনির হোসেন । এরআগে একই ঘটনায় জামির্ত্তা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাবেক সভাপতি হাজী শহিদুল ইসলাম বাদী হয়ে একটি মারামারির মামলা করেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানাগেছে,

ব্লাজন ফ্যাক্টরির ঠিকাদার ও বিএনপি নেতা মোঃ ফারুক হোসেন ফ্যাক্টরির পিছনে বাউন্ডারি নির্মাণের কাজ পায়। এদিকে ওই কাজ হাতিয়ে নিতে স্থানীয় বিএনপি নেতা হাজী শহিদুল ইসলামের লোকজন বাঁধা দেয়। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ৮ জন আহত হন। আহতদের মধ্যে ফারুকের বড় ভাই আব্দুল খালেক (৪৫) ও শহিদুলের ছোট ভাই হারুনকে (৫৬) গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় দুই পক্ষেই পাল্টাপাল্টি মামলা করেন। দুই মামলায় ৩৭ জনকে আসামি করা হয়েছে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মেসার্স এফআরএ ট্রেডার্সের স্বত্বাধিকারী ও বিএনপি নেতা মোঃ ফারুক হোসেন বলেন, ব্লাজন ট্রিমস এন্ড প্যাকেজিং ফ্যাক্টরি সাথে চুক্তি অনুযায়ী লোকজন দিয়ে বাউন্ডারি নির্মাণের কাজ শুরু করি। কাজ পাওয়ার পর শহিদুল ইসলাম চাঁদা দাবি করে কাজে বাঁধা দেয়। এতে বেশ কিছুদিন নির্মাণ কাজ বন্ধ থাকে। পরে শহিদুল ইসলাম ও স্থানীয় মোখলেছকে ১৫ হাজার টাকা করে চাঁদা দেই। কয়েকদিন পর আবারও মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে ও নির্মানকাজটি হাতিয়ে নিতে আমার লোকজনের উপর হামলা চালায়। হামলায় আমার ৬ জন লোক আহত হন।

এদিকে, হাজী শহিদুল ইসলাম ফারুকের কাছ থেকে চাঁদা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, আমার ছোট ভাই হারুন গরুর ঘাস কাটতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে ফারুকের লোকজন তাকে কুপিয়ে আহত করে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ব্লাজন ট্রিমস এন্ড প্যাকেজিং

প্রতিষ্ঠানের জিএম (এডমিন) ইমরান কবির বলেন, নিয়ম অনুযায়ী আমরা মেসার্স এফআরএ ট্রেডার্সকে কাজ দিয়েছি। ঠিকাদার ফারুক হোসেনের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়েছেন।

সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, ব্লাজন ফ্যাক্টরির কাজ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।এতে উভয় পক্ষের লোকজন আহত হয়। এ ঘটনায় দুই পক্ষই থানায় মামলা দায়ের করেন। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি