ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

স্ত্রীর দেয়া চুরি মামলায় স্বামীকে গ্রেফতার করেছে র‌্যাব

আমার বার্তা অনলাইন :
২২ মার্চ ২০২৫, ২১:৪০
ছবি : সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় প্রায় ৫৮ লাখ টাকা মূল্যের স্বর্ণ ও রিয়াল চুরির মামলায় পলাতক স্বামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে এগারোটার দিকে গলাচিপার আমখোলা সড়ক থেকে আসামি মো. নাসির উদ্দিন মোল্লাকে (৪৭) র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত নাসির উদ্দিন মোল্লা গলাচিপা উপজেলার ছৈলা বুনিয়া গ্রামের বাসিন্দা আতাহার মোল্লার ছেলে।

র‌্যাব এজাহার পর্যালোচনায় জানায়, বাদী চম্পা বেগম তার সৌদি প্রবাসী মেয়ের বাসায় বসবাস করতেন। আসামী মো. নাসির উদ্দিন বাদী চম্পা বেগমের ২য় স্বামী। সে মাঝেমধ্যে বাদীর বাড়িতে যেতেন এবং অবস্থান করতেন। তারই ধারাবাহিকতায় আসামি গত ২২ নভেম্বর ২০২৪ তারিখে এসে বাদীর বাড়িতে অবস্থান করে। ২৬ নভেম্বর ২০২৪ তারিখ চলে যাওয়ার পর বাদী তার প্রবাসী মেয়ের রুমে গিয়ে দেখে আলমারীর ড্রয়ার ভাঙ্গা এবং আলমারীর ড্রয়ারে রক্ষিত স্বর্নের হার, গলার চেইন, কানের দুলসহ অন্যান্য স্বর্নের অলংকার ও ডায়মন্ডের অলংকারসহ প্রায় ৪৬ লাখ টাকা মূল্যের অলংকার এবং সৌদি ৪০ হাজার রিয়ালসহ মোট বাংলা টাকায় প্রায় ৫৮লক্ষ ৪০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

বিষয়টি বাদী সৌদি প্রবাসী মেয়েকে জানালে মেয়ে ১নং আসামীকে ফোন করে জিজ্ঞাসা করলে আসামী স্বর্নালংকার ও সৌদি রিয়াল ফেরত দিবে মর্মে জানায়।পরবর্তীতে বাদী এবং বাদীর মেয়ে স্বর্ন অলংকারাদী ও সৌদি রিয়াল ফেরত দেওয়ার জন্য বারবার বলা সত্ত্বেও ফেরত না দেওয়ায় ডিএমপির কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন। যাহা ডিএমপি কাফরুল থানার মামলা নং-৮, তারিখ-১০-১২-২০২৪ইং ধারা-৩৮০/১০৯ পেনাল কোড।

মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি ধরার প্রয়োজনীয়তা উল্লেখ করে র‍্যাব-৮,সিপিসি-১ পটুয়াখালীকে রিকুইজিশন পাঠায় যার ভিত্তিতে আসামি মো. নাসির উদ্দীন মোল্লাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় জমা দেয়া হয়েছে এবং পরবর্তীতে মামলার তদন্তকারী অফিসারের নিকট হস্তান্তর করা হবে।

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জে আইন অমান্য করে বাঁধ কেটে দেওয়া নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন।

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

নতুন কোচ খুঁজবে বাফুফে, আবেদন করতে পারবেন ক্যাবরেরাও

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স