ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

মাগুরা মহম্মদপুরে মাদক ব্যবসায় সক্রিয় ছাত্রলীগ নেতা

তারিকুল ইসলাম তুহিন (মাল্টিমিডিয়া প্রতিনিধি ) মাগুরাঃ
২৩ মার্চ ২০২৫, ২০:৪০
ছবি : প্রতিনিধি

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে ১২- ১৩ বছরের এক কিশোরকে ঘিরে রেখেছে উৎসুক জনতা। কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করছে। কয়েকজন আবার ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করছে, কিছু স্বীকার করানোর চেষ্টা করছে। ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে স্পষ্ট বোঝা যাচ্ছে কিশোরটির হাতে ছোট্ট একটি পলিথিনে গোলাপি রঙের ছোট ছোট ট্যাবলেট সাদৃশ্য কিছু একটা রয়েছে। একজন আবার আওনারা গ্রামে মাল নিতে ঢুকতে নিষেধ করছেন। কেউ জিজ্ঞেস করছে কয়টা বড়ি আছে এখানে।

উত্তরে কিশোরের সরল স্বীকারোক্তি "সাতটি" কেউ জিজ্ঞেস করছে এগুলো নিতে তাকে কে পাঠিয়েছে, কেউ আবার জানতে চাচ্ছে কোথা থেকে আনা হয়েছে? উল্লেখ্য, বাবা, মাল বা বড়ি, যে শব্দগুলো এখানে ব্যবহার করা হয়েছে ,জানা যায় সেগুলো আসলে প্রাণঘাতী মাদক ইয়াবার প্রচলিত বিভিন্ন নাম।

পোয়াইল গ্রামের সেলিম তাকে কিনতে পাঠিয়েছে এবং আউনারা গ্রামের কোবাদের ছেলে জালালের নিকট থেকে কেনা হয়েছে, ভিডিওতে এমনটাই বলতে দেখা যাচ্ছে ওই কিশোরকে।

জানা যায় সেলিম উপজেলার পোয়াইল গ্রামের গ্রামের মৃত কউসার মেম্বারের ছেলে এবং আমিনুর রহমান কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি। পরে সেলিমের সাথে ওই কিশোরের মোবাইলে কথোপকথনের একটা কল রেকর্ডিং এ সেলিমকে ঘটনা স্থলে আসতে বলতে দেখা যায় ওই কিশোরকে। ওই কিশোর সেলিমের মাদক ব্যবসায় ক্যারিয়ার হিসেবে কাজ করে বলে অভিযোগ রয়েছে।

মহম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, আদালতে সেলিমের নামে ২০১৮ সালের একটা মাদক মামল রয়েছে এবং বর্তমান সে মামলায় তিনি জামিনে আছেন।

এছাড়া ২০২৪ এর জুলাই-আগস্ট অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের দাবিতে ছাত্র জনতার আন্দোলন চলাকালে দেশীয় অস্ত্র হাতে পুলিশের সাথে আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থান নিতে দেখা গেছে কলেজ ছাত্রলীগের সাবেক এই নেতাকে। সে কারনে হাসিনা সরকারের পতনের পর পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিলেন। কিছুদিন কারাবাসের পর এখন তিনি জামিনে রয়েছেন বলে জানা গেছে।

নিষিদ্ধ ছাত্রলীগের এই নেতা কাদের ছত্রছায়ায় এ ধরনের কর্মকাণ্ড এখনো চালিয়ে যাচ্ছে, প্রশাসন কেন তার এ আইনবিরোধী কর্মকাণ্ড বন্ধে স্থায়ী পদক্ষেপ নিচ্ছে না, এমন প্রশ্ন সাধারন মানুষের।

এছাড়া, পতিত আওয়ামী লীগ সরকারের এ দোসর সমাজে অস্থিরতা সৃষ্টিতে ইয়াবার মত প্রাণঘাতী মাদক যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিয়ে যুবসমাজকে মেধাশূন্য করে ধ্বংসের দ্বারপ্রান্তে নেওয়ার পাঁয়তারা করছে বলে অভিযোগ স্থানীয়দের।

এ ধরনের মানুষ সমাজ ও দেশের জন্য ক্ষতিকর। তাই এদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি সচেতন মহলের।

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ছুটির দিনে পরিদর্শনে আসায় ভুয়া সন্দেহে সাইফুল ইসলাম নামে এক ভ্যাট ইন্সপেক্টরকে

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক

সবকিছুই যেন শেষ, দাদা-দাদির কবরের পাশে বৃষ্টির শেষ ঠিকানা

উচ্চতর ডিগ্রি অর্জন করতে গিয়ে মুহুর্তেই নিভে গেল জীবনের আলো। তুচ্ছ ঘটনায় যুক্তরাষ্ট্রে খুন হলো

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

কক্সবাজারের টেকনাফ উপকূল-সংলগ্ন বঙ্গোপসাগরে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৪ জেলেকে দেশে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের: শুভেন্দু অধিকারী

আলিফ হত্যা: ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

দুই মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন

মুখ্যমন্ত্রী বিজয়ের শপথ অনুষ্ঠানে হাজির তৃষা, প্রেমের গুঞ্জন বাড়লো

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী

উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো আপনার নেই তো?

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা ফের বেড়েছে

অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে তাসকিনের ব্রেকথ্রু

লা লিগার ৯৭ বছরের ইতিহাসে এমন উপলক্ষ কখনো আসেনি

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন বিজয়

শিবির গুপ্ত রাজনীতি করে ছাত্ররাজনীতিকে দুর্গন্ধময় করে ফেলেছে: নাছির

রাশিয়া-ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব পুতিনের

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

সবকিছুই যেন শেষ, দাদা-দাদির কবরের পাশে বৃষ্টির শেষ ঠিকানা

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলক স্পর্শ করলেন লিটন