ই-পেপার শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

চুয়াডাঙ্গায় জমেছে ঈদের বেচাকেনা, বিপনী বিতানে বাহারি পোশাক

সাকিব আল হাসান, চুয়াডাঙ্গা:
২৫ মার্চ ২০২৫, ১৮:০১

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চুয়াডাঙ্গায় শেষ মুহূর্তে জমে উঠেছে শপিংমল ও বিপণী বিতানগুলো। ঈদ যতই ঘনিয়ে আসছে ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততা ততই বাড়ছে। এখন দোকানিদের এক মুহূর্তও দম ফেলার ফুরসত নেই। ক্রেতারাও সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত কেনাকাটায়।

ঈদ উপলক্ষে শহরের অভিজাত বিপণীবিতানগুলো বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। এদিকে ঈদের কেনাকাটা নির্বিঘ্নকরতে এবং ক্রেতাদের বাড়তি নিরাপত্তা দিতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। রোজার মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শহরের বাজারগুলোতে ঈদের বিকিকিনি শুরু হলেও ১৫ রোজার পর থেকে প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে।

এর মধ্যে পোশাক, জুতা প্রসাধনীসহ বিভিন্ন রকমারি দোকানে চলছে শেষ সময়ের আয়োজন। তবে এবার দেশীয় পণ্যের তুলনায় বিদেশী পণ্যেই বেশি নজর ক্রেতাদের। বিশেষ করে পাকিস্তানি পণ্যের চাহিদায় বেশি। ক্রেতাদের অভিযোগ, পছন্দের পণ্যে ইচ্ছামতো দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। বিক্রেতাদের যুক্তি, ডলার সংকটসহ নানা কারণে এ বছর বেড়েছে পণ্যের দাম।

চুয়াডাঙ্গার বিভিন্ন মার্কেটের বিক্রেতারা বলছেন, কয়েক বছর আগেও ঈদের বাজারে ভারতীয় পোশাকের আধিপত্য ছিলো। এখন দেশি ফ্যাশন হাউজগুলোর তৈরি বাহারি পোশাক বেশি বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, এবারের ঈদে পাকিস্তানি জামা, বোরকা, থ্রিপিস, পাঞ্জাবি বিক্রি হলেও ভারতীয় কাপড়ের বিক্রি অস্বাভাবিকভাবে কমে গেছে। ক্রেতাদের মধ্যে ‘ভারতীয় পণ্য বর্জন’ আন্দোলন হয়তো প্রভাব ফেলেছে।

ফ্যাশন উদ্যোক্তারা বলছেন, মানুষ এখন দেশীয় ফ্যাশন হাউজগুলোতে তৈরি বিভিন্ন ডিজাইনের পণ্য বেশি কিনছেন। চুয়াডাঙ্গার মার্কেটগুলো ঘুরে দেখা গেছে, দোকান-শোরুমে ভারতীয় কাপড় খুবই কম।

বিক্রেতা জানান, এবার শোরুমে ভারতীয় কাপড়ের সংখ্যা খুবই কম; দেশীয় কাপড় বেশি। পাশাপাশি এসেছে পাকিস্তানী পণ্য। ভারতীয় কাপড় বিক্রি কমে যাওয়ায় ভারতীয় পণ্য তোলা হচ্ছে কম। এবার নতুন নতুন ডিজাইন ও বাহারি দেশীয় কাপড়ের পাশাপাশি ভারতীয় ও পাকিস্তানি থ্রি-পিস এনেছেন তারা।

নতুন কাপড়ে ঈদ উৎযাপন মুসলমানদের রেওয়াজে পরিণত হয়েছে। ছোট বাচ্চা, তরুণ, যুবক-যুবতী এবং নারীদের জন্য রমজানের মাঝামাঝি থেকেই শুরু হয় ঈদের পোশাক কেনাকাটা। তবে এবার পণ্যের দামে হতাশ ক্রেতারা।

তারা বলছেন, যেই জামা গত বছর দেড় হাজার টাকা ছিলো- এবার তা বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান কাপড়ের দোকানেও চালানো দরকার। না হয়, ঊর্ধ্বমুখীর এই নাভিশ্বাসের বাজারে অতিরিক্ত মূল্যের কারণে নষ্ট হয়ে যাবে সাধারণ মানুষের ঈদ আয়োজন। পাশাপাশি বর্তমানে যেই হারে চুরি-ছিনতাই বেড়েছে, ঈদ বাজারকে হয়ত টার্গেটে রেখেছে তারা। তাই মার্কেটগুলোর পাশাপাশি এর আশপাশের অন্ধকার সড়কেও নিরাপত্তা জোরদার করা দরকার। আর মাত্র ক’দিন পরই পবিত্র ঈদুল ফিতর। এরই মধ্যে জমে উঠেছে চুয়াডাঙ্গার বিপনী বিতানগুলো।

চুয়াডাঙ্গার রাস্তাগুলোতে মানুষের যানজটই মনে করিয়ে দিচ্ছে ঈদের কথা। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে, সবাই এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন কেনাকাটার মাধ্যমে। বিভিন্ন লাইটের মাধ্যমে মার্কেটগুলো কেউ দেয়া হয়েছিলো নতুন রূপ। বরাবরের মত এবারও গলি মার্কেটে ক্রেতাদের ভিড় চোখে পড়ে।

ভিড়ের কারণ জানতে চাইলে ক্রেতা আফরোজা আক্তার বলেন, অন্যান্য মার্কেট থেকে গলি মার্কেটে সব জিনিসেরই দাম তুলনামূলক কম, যার কারণে এই মার্কেটে আসা। ক্রেতা তানিয়া আক্তার বলেন, নিউমার্কেটের সব জিনিসেরই কোয়ালিটি ভালো যার কারণে দামটাও অনেক বেশি, আমার বাজেট কম তাই এই মার্কেটে এসেছি ছেলে মেয়ের কেনাকাটা করবো।

চুয়াডাঙ্গার নিউমার্কেট, আব্দুল্লাহ সিটি, প্রিন্স প্লাজা, ও গলি মার্কেট ঘুরে দেখাগেছে, মার্কেটগুলোতে বিক্রয় হচ্ছে পাঞ্জাবি, ফতুয়া, থ্রি পিস, গাউন, সালোয়ার কামিজ, শাড়ী, লুঙ্গি, শার্ট, টি-শার্ট, জিন্স প্যান্ট, গেবাডিং প্যান্ট ও বাচ্চাদের বিভিন্ন ধরনের পোশাক। এ বছরের নতুন আকর্ষণীয় ড্রেস পাকিস্তানি গাউন, যা বিক্রি হচ্ছে দেড় হাজার টাকা থেকে ৮ হাজার টাকা, থ্রি পিস ৮শ টাকা থেকে ৬ হাজার টাকা, জামদানি শাড়ি ৮শ টাকা থেকে ৫ হাজার টাকা, সিলকি শাড়ি ৭শ টাকা থেকে ৩ হাজার টাকা, পাঞ্জাবি ৫শ টাকা থেকে ৫ হাজার টাকা।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মো. খালেদুর রহমান বলেন, সাধারণ মানুষ যাতে স্বাচ্ছন্দে কেনাকাটা করে বাড়ি ফিরতে পারেন সে জন্য দু সপ্তাহ আগে থেকেই মার্কেটগুলোতে পুলিশের পক্ষ থেকে কার্যকারী পদক্ষেপ নেয়া হয়েছে। ট্রাফিক পুলিশ রাস্তার যানজট সরাতে কাজ করছেন।

এদিকে কিছু হতদরিদ্র মানুষ, চুয়াডাঙ্গার বিভিন্ন প্রভাবশালীর বাড়ির আঙ্গিনায় বসে করুন দৃষ্টিতে প্রহর গুনছেন, যাকাত, ফিতরা, ও সাহায্য পাওয়ার আশায়।

আমার বার্তা/সাকিব আল হাসান/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু