ই-পেপার শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

শরীয়তপুরে সংঘর্ষে শতাধিক বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৮

আমার বার্তা অনলাইন
০৬ এপ্রিল ২০২৫, ১৩:০০

শরীয়তপুরের জাজিরায় দুই পক্ষের সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনার প্রধান অভিযুক্ত কুদ্দুস বেপারীসহ (৫৪) মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (৬ এপ্রিল) বেলা ১২টার দিকে ৮ জনকে গ্রেপ্তারের বিষয়টি পুলিশ ও র‌্যাবের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, দুলাল বেপারীকে গ্রেপ্তারের ব্যাপারে বরিশাল র‍্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ রোববার বিকেল সাড়ে ৩টায় সাংবাদিকদের সামনে ব্রিফ করবেন। বরিশালের রুপাতলিতে র‍্যাব-৮ ব্যাটালিয়ান সদরে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।

অন্যদিকে নাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আদিবুর রহমান জানিয়েছেন, পৃথক অভিযানে ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

তবে গ্রেপ্তারদের পরিচয় তাৎক্ষণিক প্রকাশ করেনি পুলিশ। রোববার দুপুরের দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এর আগে শনিবার সকাল ৮টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকায় দুই পক্ষের সংঘর্ষ চলাকালে প্রায় শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে। প্রায় চার বছর আাগে ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করেন আওয়ামী লীগের এই দুই নেতা। ওই সময় পুরানোর বিরোধ আরও চাঙা হয়। গত ৫ আগস্টের পরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে দূর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকরা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় অন্তত শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে দুই পক্ষের সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, একটি খোলা মাঠে উভয় পক্ষের লোক মুখোমুখি অবস্থান নিয়েছেন। সেখানে অনেকের হাতে বালতি ও হেলমেট পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। বালতি থেকে হাতবোমা নিক্ষেপ করা হচ্ছে। পরে সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ধোঁয়ার সৃষ্টি করছে।

সংঘর্ষের পরে বিলাচপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী বলেছিলেন, গত তিন চারদিন ধরে ওই এলাকায় ঝামেলা চলছে। বিষয়টি আমি বারবার থানায় জানিয়েছি। শনিবার সকালে সলাউদ্দিন মাস্টার ও জলিল মাদবর গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই।

আশুলিয়ায় যুবদল নেতা ও বৈষম্যবিরোধী মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ককটেলসহ ঢাকা জেলা যুবদলের

রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু, আহত ১২

রংপুরের পীরগঞ্জে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। শুক্রবার

মুন্সিগঞ্জ ৩ আসনে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি ভোট যুদ্ধ

জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে মুন্সিগঞ্জ ৩ আসনে জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনীত ধানের শীষ প্রতীক

হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে: রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ইসলামের পক্ষে ঝুঁকি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদসহ ৩৫ প্রস্তাবনা বিএনপির

ফ্যামিলি কার্ড চালুসহ বিএনপির ইশতেহারে প্রধান ৯ প্রতিশ্রুতি

আশুলিয়ায় যুবদল নেতা ও বৈষম্যবিরোধী মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

তারেক রহমানের পক্ষে গুলশান থানায় গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের প্রচার-প্রচারণা

সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও

ঢাকার সমাবেশ বাতিল, বিকল্প কর্মসূচিতে বক্তব্য দেবেন তারেক রহমান

মড়ার উপর খাঁড়ার ঘা, বড় শাস্তি পেল হামজা চৌধুরীর লেস্টার

ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু

ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে আরেকটি ৫ আগস্ট ঘটে যাবে

রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু, আহত ১২

সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল

সোনার দাম ভরিতে কমলো ৭ হাজার ৬৪০ টাকা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জবিতে শিবিরের ইয়ুথ আইডিয়া কনটেস্ট

পুরান ঢাকার ব্যস্ত গলিপথ ঘুরে চা-বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত

প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভায় ডিজিটাল জালিয়াতি প্রমাণিত

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন সড়কে বসেছে ইনকিলাব মঞ্চ, অবস্থান যমুনার সামনেও

আন্দোলনকারীদের যমুনার সামনে থেকে সরিয়ে দিয়েছে পুলিশ

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ২১৬ সন্ত্রাসী নিহত

পে স্কেল দাবিতে যমুনার সামনে সংঘর্ষে আহত ১৪